২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘রেইস থ্রি’তে নেতিবাচক চরিত্রে সালমান খান?

বেশকিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, ‘রেইস থ্রি’তে সাইফ আলি খানের বদলে দেখা যাবে সালমান খানকে। এবার জানা গেল, আব্বাস-মাস্তানের এই সিনেমার জন্য প্রথমবারের মতো নেতিবাচক চরিত্রে অভিনয়ে রাজি হয়েছেন তিনি!

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2017, 08:31 PM

Updated : 12 Apr 2022, 12:17 AM

এর আগে ‘দাবাং’-এ ঘুষখোর পুলিশ অফিসার কিংবা ‘কিক’-এ ধুরন্ধর চোরের ভূমিকায় অভিনয় করলেও পর্দায় সালমান খানের চরিত্রটি ছিলো নায়কেরই। এবারই প্রথম নায়কের খোলস ভেঙে খল চরিত্রে দেখা যাবে- এমনটাই আভাস দিচ্ছেন ‘রেইস থ্রি’র অন্যতম প্রযোজক রমেশ তৌরানি।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, “হ্যাঁ, সালমানের চরিত্রটি এই সিনেমায় পুরোপুরি খল। একইসঙ্গে দারুণ ধূর্ত, স্টাইলিশ এবং উত্তেজনাকর একটি চরিত্র, যেটা তিনি এর আগে কখনোই করেননি। ‘রেইস’ ফ্র্যাঞ্চাইজিতে আমরা বরাবরই নেতিবাচক চরিত্র নিয়ে কাজ করি। ‘রেইস’ এবং ‘রেইস টু’তে যেভাবে অক্ষয় কুমারের চরিত্রটিকে নেতিবাচক হিসেবে তুলে ধরা হয়েছিল।”

এর আগে সাইফ আলি খান জানিয়েছিলেন “ ‘রেইস থ্রি’-র জন্য রমেশজী আমাকে বলেছেন যে, তিনি নতুন করে সিনেমাটি তৈরি করবেন, পুরোপুরি নতুন কলাকুশলী নিয়ে। আমিই তখন বলেছিলাম, সালমান খান ছাড়া এর জন্য উপযুক্ত আর কে হতে পারে?! আমার কাছে অবশ্য এখনও কোনো প্রস্তাব আসেনি।”

প্রথম দুই কিস্তির মতো এবারের কিস্তির পরিচালকের আসনে বসছেন না আব্বাস-মাস্তান জুটি। তার বদলে রেমো ডি’সুজা করবেন এবারের পর্ব।