২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিরোজা বেগমকে নিয়ে ‘গল্প শুধু গল্প নয়’

নজরুল সংগীতের কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগমকে নিয়ে নির্মিত হয়েছে টিভি অনুষ্ঠান ‘গল্প শুধু গল্প নয়’। অনুষ্ঠানে শিল্পীকে ঘিরে স্মৃতিচারণা করেছেন পরিবারের সদস্যরা।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2017, 06:12 PM

Updated : 12 Apr 2022, 12:16 AM

ফিরোজা বেগমের ভাইয়ের মেয়ে ও সংগীতশিল্পী সুস্মিতা আনিস জানান, “গানের সাথে আমরা, ফিরোজা বেগমের উত্তরাধিকাররা কীভাবে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত রয়েছি, সেই গল্প উঠে এসেছে অনুষ্ঠানে। আমরা কাজিনরা সবাই মিলে আড্ডা দিয়েছি। গান নিয়ে কথা বলেছি। গান করেছি।”

অনুষ্ঠানের মূল পরিকল্পনা করেন এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান মোস্তফা কামাল সৈয়দে এতে শাফিন আহমেদ, হামিন আহমেদ, রুবাবা দৌলাসহ পরিবারের অন্যান্য সদস্যরা অংশ নিয়েছেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন নজরুল সংগীতশিল্পী সাদিয়া আফরিন মল্লিক। এটি ঈদের ষষ্ঠ দিন (৭ সেপ্টেম্বর) ও সপ্তম দিন (৮ সেপ্টেম্বর) রাত ৯ টায় এনটিভিতে প্রচার হবে।