শাকিবের জন্য আত্মহত্যার হুমকি নায়িকার!
প্রেম কিংবা বিয়ে নয়, চলচ্চিত্রে শাকিব খানের সঙ্গে জুটি বাঁধতে মরিয়া মিষ্টি জান্নাত নামে এক উঠতি নায়িকা। শাকিব খান তার সঙ্গে সিনেমায় অভিনয় না করলে আত্মহত্যার হুমকি দিয়েছেন তিনি।
৩ সেপ্টেম্বর তিনি ফেইসবুক স্ট্যাটাসে আত্মহত্যার হুমকি দিয়েছেন। স্ট্যাটাসে উল্লেখ করেন, “শাকিব যদি আমার সাথে মুভি না করে তাহলে আমি সুইসাইড করবো।”
উত্তম আকাশে ‘আমি নেতা হব’ চলচ্চিত্রে শাকিবের বিপরীতে অভিনয় করার কথা ছিল মিষ্টি জান্নাতের। এ বিষয়ক বেশকিছু সংবাদও গণমাধ্যমে প্রচার হয়েছিল। কিন্তু শুটিং আগেই পাল্টে গেল নায়িকা। শাকিবের বিপরীতে মিষ্টির বদলে নেয়া হয় আরেক নায়িকা বিদ্যা সিনহা মিমকে।
যদিও মিষ্টি জান্নাত দাবি করেছেন, “ছবিটি থেকে নিজেই সরে এসেছি।”
কারণ হিসেবে বাখ্যা দিয়েছেন, “শাকিবের বিপরীতে ছাড়া অভিনয় করব না। ছবিতে আমাকে প্যারালাল চরিত্র দেয়া হয়েছিল। তাই কাজটা করিনি।”
মূলত সেই অভিমান থেকেই স্ট্যাটাসটি দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। স্ট্যাটাসকে কেন্দ্র করে সিনেপাড়ায় সরগরম চলছে। স্ট্যাটাসের কমেন্টবক্সে নানা মন্তব্য আসছে। সহকর্মীরা স্বান্তনা দিয়েছেন। আত্মহত্যার পথ থেকে সরে আসার অনুরোধ জানিয়েছেন।
তিনি পাল্টা আরেকটি স্ট্যাটাসে লিখেছেন, “মজার ব্যাপার হলো যখন বলি যে, আমি অমুক ছবি ছেড়ে দিয়েছি তখন কেউ সিরিয়াসলি নেয় না আর যখন বলি যে, ছবি না করলে সুইসাইড করবো তখন সিরিয়াসলি নেয়।”
বিষয়টি নিয়ে মিষ্টির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
