২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাদশাহী শুরু ‘বাদশাহো’র

অজয় দেবগণ, ইমরান হাশমি অভিনীত নতুন সিনেমা ‘বাদশাহো’ ঈদের ছুটিতে মুক্তি পেয়ে দারুণ ব্যবসা করছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2017, 08:30 PM

Updated : 12 Apr 2022, 12:16 AM

বহুদিন পর মিলান লুথরিয়ার সিনেমায় একসঙ্গে জোট বেঁধেছেন অজয় দেবগণ ও ইমরান হাশমি। শুরু থেকেই বলে আসছিলেন, আরও একবার বক্স অফিসে নিজেদের জাদু দেখাবেন তারা। তাদের কথা যেন অক্ষরে অক্ষরে ফলেছে। মুক্তির প্রথম দুই দিনেই বক্স অফিস থেকে ২৭ কোটি ৬৩ কোটি রুপি আয় করেছে।

বাণিজ্য বিশ্লেষক তরণ আদার্শ লিখেন, “ ‘বাদশাহো’র দারুন সূচনা! শুক্রবারে ১২ কোটি ৩ লাখ  এবং শনিবারে ১৫ কোটি ৬০ লাখ রুপি আয় করেছে সিনেমাটি।”

সমালোচকদের কাছ থেকেও প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। অজয় ও ইমরানের পাশাপাশি ইলিয়ানা ডি ক্রজের অভিনয়ও প্রশংশিত হয়েছে সিনেমাটিতে