২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের তৃতীয় দিনের  সেলিব্রেটি শো

তারকাদের জীবনের নানা অনুষঙ্গের প্রতি দর্শকের আকর্ষণ বরাবরই। ঈদ উপলক্ষে তাই বিশেষ সেলিব্রেটি শো-তে তারকারাও খুলে বসেন কথার ঝাঁপি। তাদের নানা অজানা কথায় দর্শক বিনোদিত করতে ঈদের অনুষ্ঠানমালায় যুক্ত হয়েছে সেলিব্রেটি শো। গ্লিটজ পাঠকের জন্য সেসব অনুষ্ঠানগুলোর সময়সূচী-

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2017, 05:26 PM

Updated : 12 Apr 2022, 12:16 AM

এটিএন বাংলা

দুপুর ১টা ৩০ মিনিটে ‘স্টার ক্যানভাস’: অতিথি সোহেল রানা, মিশা সওদাগর ও পূর্ণিমা। উপস্থাপনায় নাবিলা।

একুশে টেলিভিশন

সকাল ১০টা ৩০ মিনিটে ‘তারকার হাট’: অতিথি অপর্ণা ও জন।

আরটিভি

বিকেল ৫টা ২০ মিনিটে ‘এবং শাকিব খান—২’ : দ্বিতীয় পর্বে শাকিব খানের সঙ্গে থাকবেন বুবলি।

মাছরাঙা

রাত ৮টায় ফান শো ‘ম্যাড ক্যাফে’: অতিথি মিশা সওদাগর। উপস্থাপনায় তানভীর হোসেন প্রবাল।

এশিয়ান টিভি

সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ‘জানা-অজানা’ : অতিথি অপু বিশ্বাস ও মাহিয়া মাহি। উপস্থাপনায় শাহরিয়ার নাজিম জয়।

সময় টিভি

রাত ১০টায় বিশেষ সম্পাদকীয়: অতিথি রুবায়েত হাসান। সঞ্চালক মোরশেদুল ইসলাম।