ঈদের দ্বিতীয় দিনের বিশেষ টেলিফিল্ম
ঈদের বিশেষ আয়োজনে চ্যানেলগুলোর অন্যতম আকর্ষণ টেলিফিল্ম। দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে ঈদের টেলিফিল্মগুলো। গ্লিটজ পাঠকদের জন্য ঈদের দ্বিতীয় দিনের টেলিফিল্মের প্রচারসূচী।
চ্যানেল আই
দুপুর ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘প্রাপক, প্রিয় পরী’। রচনা: মেজবাহউদ্দিন সুমন। পরিচালনা: হিমেল আশরাফ। অভিনয়ে আরফান নিশো, শখ।
এনটিভি
দুপুর ২টা ২০মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘সোলমেট’। রচনা ও পরিচালনা: শিহাব শাহীন। অভিনয়ে মম, আরফান নিশো, সাইদ বাবু, মারজুক রাসেল, খালেদ মাহমুদ, সাবিহা জামান প্রমুখ।
এটিএন বাংলা
রাত সাড়ে ১১টায় টেলিফিল্ম ‘ভাঙন’। রচনা: সাজিন আহমেদ বাবু । পরিচালনা: আবু হায়াৎ মাহমুদ। অভিনয়ে চঞ্চল, মম, পাভেল আজাদ।
বাংলাভিশন
দুপুর ২টা ১০মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘নায়িকা’। রচনা ও পরিচালনা: সুমন আনোয়ার। অভিনয়ে আরফান নিশো, নাঈম, মৌসুমী হামিদ, ফজলুর রহমান বাবু, শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম প্রমুখ।
আরটিভি
১১টা ৪৫ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘অধিক কৌতুহল ভালো নয়’। রচনা: মেজবাহ উদ্দিন সুমন। পরিচালনা: তাইফুর জাহান আশিক। অভিনয়ে চঞ্চল চৌধুরী, তানজিকা আমিন, আখম হাসান, মুনিরা মিঠু, কাজী উজ্জ্বল প্রমুখ।
জিটিভি
১১টা ৫০মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘মায়া ও মমতার গল্প’। রচনা ও পরিচালনা: ইমেল হক। অভিনয়ে তিশা, ইন্তেখাব দিনার প্রমুখ।
