২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের দিনের বিশেষ টেলিফিল্ম

ঈদ উপলক্ষে বিভিন্ন চ্যানেলে প্রদর্শিত হচ্ছে শতাধিক টেলিফিল্ম। ঈদের বিশেষ আয়োজনে চ্যানেলগুলোর অন্যতম আকর্ষণ এইসব টেলিফিল্ম। বাজেট ও দৈর্ঘ্যের টানাপোড়েন থেকে বেরিয়ে নির্মাণে বেশ স্বাধীনতাও পান নির্মাতারা। দর্শকদেরও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে ঈদের টেলিফিল্মগুলো। গ্লিটজ পাঠকদের জন্য ঈদের দিনের টেলিফিল্মের প্রচারসূচী

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2017, 06:35 PM

Updated : 25 Jul 2022, 09:04 PM

চ্যানেল আই

সকাল সাড়ে ১১টায় চ্যানেল আই’তে প্রচার হবে টেলিফিল্ম ‘না জাগতিক না পুরান’। মাহমুদ দিদারের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন প্রভা, ইমন, শবনম ফারিয়া, জীবন রয়, তারিক আনাম খান।

এনটিভি

দুপুর ২টা ২০মিনিটে টেলিফিল্ম ‘মেঘের আড়ালে মেঘ’। রচনা ও পরিচালনা তৌকির আহমেদ। অভিনয়ে তৌকির আহমেদ, তারিন জাহান, রওনক হাসান প্রমুখ।

এটিএন বাংলা

রাত সাড়ে ১১টায় টেলিফিল্ম ‘প্রিয়তমেষু’। রচনা ও পরিচালনা শিহাব শাহীন। অভিনয়ে সিয়াম, সাবিলা নূরসহ আরও অনেকে।

বাংলাভিশন

দুপুর ২টা ১০মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘মেঘ তুমি বৃষ্টি হয়ে যাও’। রচনা ও পরিচালনা মোহন খান। অভিনয়ে সজল, অহনা প্রমুখ।

আরটিভি

১১ টা ৪৫মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘জরুরী বিবাহ’। রচনা মেজাবাহ উদ্দিন সুমন। পরিচালনা  মিলন ভট্টাচার্য্য। অভিনয়ে জাহিদ হাসান, শবনম ফারিয়া প্রমুখ।

জিটিভি

১১টা ৫০মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘এক আকাশ মেঘের গল্প’। রচনা ও পরিচালনা বদরুল আনাম সৌদ। অভিনয়ে আসিফ, নাবিলা, সুবর্ণা মুস্তাফা।