২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হার্ভি-দুর্গতদের পাশে মার্কিন তারকারা

টেক্সাসে আঘাত হানা ঘূর্ণিঝড় ‘হার্ভি’তে ক্ষতিগ্রস্থদের সহায়তার এগিয়ে এলেন সান্ড্রা বুলক, ডোয়াইন জনসন, ক্রিস ব্রাউন, জেনিফার লোপেজ ও বিয়ন্সের মতো খ্যাতিমান তারকারা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2017, 08:33 PM

Updated : 12 Apr 2022, 12:14 AM

রয়টার্স বলছি, সম্প্রতি ত্রাণ কাজে ১০ লাখ মার্কিন ডলার দান করেছেন ‘গ্র্যাভিটি’ অভিনেত্রী সান্ড্রা বুলক। সাক্ষাতকারে এ অস্কারজয়ী অভিনেত্রী বলেন, “ক্ষতিগ্রস্থদের সহায়তার কিছু করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আট ফুট পানির নিচে বন্দী জনগনের দুর্ভোগ কমিয়ে আনাই এখন আমাদের মূল লক্ষ হওয়া উচিত। রাজনৈতিক চিন্তা বাদ দিয়ে এ মুহূর্তে আর কিছুই ভাবা উচিত নয় আমাদের।”

সান্ড্রা বুলক ছাড়াও বিপুল অঙ্কের অর্থ দান করেছন ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ অভিনেতা ডোয়াইন জনসন ওরফে দ্য রক, কিম কার্দাশিয়ান, ক্রিস ব্রাউন, নিকি মিনাজ, জেনিফার লোপেজ ও বিয়ন্সে। এছাড়া ক্ষতিগ্রস্তদের সহায়তায় অর্থ সংগ্রহের কাজে নেমেছেন কৌতুক অভিনেতা কেভিন  হার্ট। এরই মধ্যে তার সংগৃহীত ২৫ হাজার মার্কিন ডলার বন্যার্তদের সহায়তায় দিয়েছেন তিনি।

টেক্সাসের হিউস্টনের অধিবাসী সংগীত তারকা বিয়ন্সে বলেন, “হিউস্টন, আমার প্রিয় শহর এখন পানির নিচে। তাদের দুর্দশার কথা ভেবে আমার অসম্ভব কষ্ট হচ্ছে। আমার প্রর্থনা ও সহায়তা তাদের পাশেই আছে।”

শুক্রবার রাতে টেক্সাসে আঘাত হাতে ঘূর্ণিঝড় হার্ভি। এতে করে আট ফুট পানির নিচে ডুবে গেছে টেক্সাস, লুইজিয়ানা ও পার্শ্ববর্তী অঞ্চল। হার্ভিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বড় প্রাকৃতিক বিপযয় হিসিবে উল্লেখ করছেন বিশেজ্ঞরা।