২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলচ্চিত্র পরিবারের সঙ্গে শাকিবের সমঝোতা

অবশেষে শাকিব খানের সঙ্গে চলচ্চিত্র পরিবারের চলমান চলমান দ্বন্দ্বের অবসান ঘটলো। বিভেদ ভুলে বাংলা চলচ্চিত্রের উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় জানিয়েছেন শাকিব খান ও চলচ্চিত্র পরিবার।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2017, 04:20 PM

Updated : 12 Apr 2022, 12:14 AM

সোমবার উত্তরায় চিত্রনায়ক ফারুকের বাসায় বৈঠক শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করেছেন তারা।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন বাপ্পারাজ, মিশা সওদাগর, জায়েদ খান, প্রযোজক আরশাদ আদনান, সাংবাদিক এফ আই দিপু প্রমুখ।

চিত্রনায়ক ফারুক জানিয়েছেন, "শাকিবের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব রইলো না। চলচ্চিত্রের স্বার্থে একসঙ্গে কাজ করবো আমরা।"

শাকিব খানও বললেন, "সব ভুলে এখন থেকে একসঙ্গেই কাজ করবো।"

চলতি বছরের শুরু থেকেই নিয়ম না মেনে যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয়ের অভিযোগে শাকিব খানকে বয়কট করেছে চলচ্চিত্র পরিবার।

সর্বশেষ জুলাইয়ে শাকিবের সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নেয় চলচ্চিত্র পরিবার।

সবমিলিয়ে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে বছরজুড়েই অস্থিরতা বিরাজ করছিল।  উভয়পক্ষের সমঝোতার ফলে সেই অস্থিরতা সহসাই কেটে যাবে বলে ধারণা করছেন সিনেমাপ্রেমীরা।