প্রকাশ হলো ববি রহমানের ‘মন বেদুইন’
‘মন বেদুইন’ শিরোনামে একটি অ্যালবাম নিয়ে হাজির হলেন তরুণ সংগীতশিল্পী ববি রহমান। অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের নিজস্ব ইউটিউব চ্যানেলে শনিবার (২৬ অগাস্ট) তিন গানের অ্যালবামটি রিলিজ পেয়েছে।
অ্যালবামে ‘গান হবে’, ‘রঙ বেদুইন’ ও ‘দুঃখ দুঃখ খেলা’ শিরোনামের তিনটি গান রয়েছেন। কণ্ঠ দেয়ার পাশাপাশি কথা ও সুর করেছেন ববি নিজেই। কম্পোজ করেছেন সংগীত পরিচালক তাসনুভ।
অ্যালবামটি নিয়ে ববি রহমান বলেন, “চেষ্টা করেছি ভালো কথার কিছু গান শ্রোতাদের কাছে পৌঁছে দিতে। এখনও কিছু শ্রোতা আছেন যারা গান শোনার ক্ষেত্রে গানের কথাকে বেশ প্রাধান্য দেন। আশা করি, এ ধরনের শ্রোতারা আমার গানগুলো শুনে নিরাশ হবেন না।”
সংগীত পরিচালক তাসনুভ বললেন, “আমি তার বেশ কয়েকটি গান করছি। ভালো কথার গান লেখার একটা সহজাত বিষয় আছে তার মধ্যে। এই গানগুলোর কথাও ব্যতিক্রমধর্মী। চেষ্টা করেছি কথা, সুর ও সংগীতের সমন্বয় করতে। আশা করছি গানগুলো সবার ভালো লাগবে।
