ভাইরাল হলো জন স্নো ও ডেনেরিসের যে চুম্বনদৃশ্যটি
রোববার মার্কিন টিভি চ্যানেল এইচবিওতে সম্প্রচারিত হবে সাড়াজাগানো সিরিজ ‘গেইম অফ থ্রোন্স’ সিজন সাতের শেষ পর্ব। এ পর্বে মিলন হবে ‘কিং ইন দ্য নর্থ’ জন স্নো ও ‘ড্রাগন কুইন’ ডেনেরিস টারগ্যারিয়ানের- এনমটাই আশা করছেন ভক্তরা।
২০১২ সালে ‘গেইম অফ থ্রোন্স’ কলাকুশলীদের নিয়ে ভ্যারাইটি ফেয়ার-এর করা এক ফটোশুটে চুম্বনরত অবস্থায় দেখা গিয়েছিলো কিট হ্যারিংটন (জন স্নো) ও এমিলিয়া ক্লার্কলকে (ডেনেরিস টারগ্যারিয়ান)। সিরিজের সময়কাল অনুযায়ী সে সময় যদিও জন ও ডেনেরিস চিনতেন না পরস্পরকে!
এবারে সেই ছবিটিই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে। চুম্বনের এ ছবি ছাড়াও সে সময় তোলা এ দুজনের বেশ কিছু সুন্দর ছবি এ মুহূর্তে ভেসে বেরাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে।
এ মুহূর্তে চলছে ‘গেইম অেফ থোন্স’য়ের সিজন আটের দৃশ্যধারণের কাজ। অষ্টম সিজনেই শেষ হতে চলেছে ২০১১ সালের ১৭ এপ্রিল শুরু হওয়া এ জনপ্রিয় টিভি সিরিজটি।
