২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘রঙিন পাতা’য় মম

এনটিভির বিনোদনমূলক ধারাবাহিক অনুষ্ঠান ‘রঙিন পাতা’য় অতিথি হয়েছেন মম।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2017, 10:09 PM

Updated : 12 Apr 2022, 12:13 AM

সাংবাদিক-সেলিব্রেটি সম্পর্কের রসায়ন নিয়ে আয়োজিত ভিন্নধর্মী অনুষ্ঠানটির নতুন পর্বে অতিথি হয়েছেন জনপ্রিয় অভিনয়শিল্পী জাকিয়া বারী মম ও সাংবাদিক নাইস নূর। কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন শ্রাবণ্য তৌহিদা।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে ছোট ও বড়পর্দার জনপ্রিয় মুখ মম বলেন, “আমার মনে হয়, সাংবাদিক ও শিল্পীর সম্পর্কটা বন্ধু ও সহকর্মীর মতো। আমরা দু’জনই একই কাজ করছি। পারস্পরিক বোঝাপড়া ও দায়িত্বশীলতা তাই দু’জনের ক্ষেত্রেই কাম্য।”

দৈনিকের বিনোদন পাতা কিংবা অনলাইন সংবাদ মাধ্যমের বিনোদন বিভাগে নিয়মিত প্রকাশিত হয় বিনোদনের নানা খবর। সেসব খবরের সামনের ও পেছনের মানুষদের সম্পর্ক ও সংকট নিয়ে সাজানো হয়েছে ‘রঙিন পাতা’ অনুষ্ঠানটি।

রোববার রাত ৯টা ৫ মিনিটে অনুষ্ঠানটি এনটিভিতে প্রচারিত হবে।