২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এই প্রথম ডিজে গানে সালমা

ক্যারিয়ারের শুরু থেকেই ফোক গান গেয়ে পরিচিতি পেয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা খ্যাত সংগীতশিল্পী সালমা। প্রচলিত ধারা থেকে বেরিয়ে এবার হিপহপ ধাঁচের একটি গানে কণ্ঠ দিলেন তিনি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2017, 09:56 PM

Updated : 12 Apr 2022, 12:12 AM

‘তোরই চোখে যাদু আছে, আমাকে নে টেনে কাছে’ শিরোনামে গানটি লিখেছেন সজীব শাহরিয়ার, সুর করেছেন জিয়াউদ্দিন আলম ও সংগীত পরিচালনা করেছেন মুশফিক লিটু।

হঠাৎ হিপহপ গানে কেন? এমন প্রশ্নের উত্তরে সালমা বললেন, “একটু ভিন্নধারার গান নিয়ে কাজ করতে চাই। শিল্পীকে সব ধরনের গানই গাইতে হয়। এটাই আমার প্রথম হিপ হপ ডিজে গান। গানের কথা ও সুর অসাধারণ লেগেছে আমার কাছে। আর এখন পর্যন্ত যত মানুষ শুনেছেন সবাই এক কথায় বলেছে গানটা সুপার হিট হবে।”

মৌচাকে লং-প্লে ষ্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক- এর ব্যানারে ঈদ উপলক্ষে গানটি প্রকাশ হবে।