দাদির কোলে যশ ও রুহির নজরকাড়া ছবি
আগস্টে ছয় মাসে পা রাখলো করণ জোহরের দুই সন্তান যশ ও রুহি। এ উপলক্ষে ইন্সটাগ্রামে প্রথমবারের মতো তাদের পূর্ণাঙ্গ ছবি প্রকাশ করলেন এ তারকা পরিচালক। প্রকাশের সঙ্গে সঙ্গেই ভাইরাল হলো করণ জোহরের জমজ সন্তানের প্রথম ছবি।
চলতি বছর সারোগেশনের মাধ্যমে জন্ম নেয় বলিউড নির্মাতা করণ জোহরের জমজ সন্তান। ছেলে যশ ও মেয়ে রুহির জন্মের পর থেকেই বদলে গেছে করণের জীবন- গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে এমনইটাই জানিয়েছিলেন ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ নির্মাতা। করণের সন্তানের মুখ দেখতে আগ্রহী ছিলেন তার অগণিত ভক্ত। সময় হলেই ভক্তদের উদ্দেশ্যে প্রকাশ করা হবে সন্তানদের ছবি- এমনটাই বলে আসছিলেন এ নির্মাতা।
কথা রেখেছেন করণ। সোমবার রাখি বন্ধনের বিশেষ দিনে ভাই-বোন যশ ও রুহির একটি সুন্দর ছবি প্রকাশ করেছেন তিনি। করণের মা হিরু জোহরের কোলে ফুটফুটে দুই সন্তানকে দেখে আপ্লুত হয়েছেন সকলেই। ছবির ক্যাপশনে করণ লিখেছেন, “ছয় মাস বয়সী যশ ও রুহি। আমার ভালোবাসা। সবাইকে রাখি বন্ধনের শুভেচ্ছা।”
২০১৬ সালে করণের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ও কাজলের স্বামী অজয় দেবগণের ‘শিবাই’ নিয়ে বিতর্কের জেরে একে অপরের সান্নিধ্য এড়িয়ে চলেন করণ ও কাজল। করণের পরিচালনায় সাড়াজাগানো সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গম’ ও ‘মাই নেম ইজ খান’এর মতো সিনেমায় অভিনয় করেছেন কাজল।
