২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘রেস-থ্রি’তে সাইফের বদলে সালমান

‘টিউবলাইট’ জ্বলে উঠতে না পারলেও হারিয়ে দমে যাননি ‘সুলতান’ তারকা। একের পর এক হিট সিনেমা উপহার দেওয়া সালমান খানকে এবারে দেখা যাবে অ্যাকশন থ্রিলার ‘রেস’এর তৃতীয় কিস্তিতে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2017, 07:48 PM

Updated : 12 Apr 2022, 12:05 AM

এ মুহূর্তে জোরেসোরে চলছে সালমানের নতুন সিনেমা ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমার কাজ। চলতি বছর ক্রিসমাসে মুক্তি পেতে চলেছে ক্যাটরিনা কাইফের বিপরীতে সালমানের এ নতুন সিনেমা। এ ছাড়াও এ মুহূর্তে তার হাতে আছে ‘দাবাং থ্রি’ ও ‘ড্যান্সিং ড্যাডি’র কাজ।

ডিএনএ’র প্রতিবেদন বলছে, দীর্ঘদিন ধরেই সালমানকে ‘রেস’ সিনেমার জন্য চাইছিলেন প্রযোজক রমেশ তাওরানি। কিন্তু ব্যস্ততার কারণে সময় দিতে পারেননি ভাইজান। এবারে সে সুযোগ এসেছ। ‘রেস-থ্রি’তে অভিনয় করতে রাজি হয়েছেন সালমান। কিন্তু সেই সঙ্গে দিয়েছেন একটি শর্ত।

আব্বাস মাস্তান পরিচালিত ‘রেস’ ও ‘রেস-টু’এর সিকুয়্যাল ‘রেস-থ্রি’তে সালমান অভিনয় করবেন যদি ‘ড্যান্সিং ড্যাড’ পরিচালক রেমো ডিসুজা এ ছবিটি পিরচালনা করেন। খবর বলছে সালমানের এ প্রস্তাব মেনে নিলে শিগশিরি ‘রেস-থ্রি’র শুটিং ফ্লোরে দেখা যেতে পারে ‘বজরঙ্গী ভাইজান’ অভিনেতাকে।

খলনায়ক সাইফ আলী খানের বদলে ‘রেস-থ্রি’তে দেখা যাবে সালমানকে- ধারণা করা হচ্ছে এমনটাই।