২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জুটি বাঁধলেন রিয়াজ-মৌসুমী

‘মোল্লাবাড়ির বউ’, ‘কুসুম কুসুম প্রেম’-এর মতো দর্শকপ্রিয় চলচ্চিত্রে জুটি বেঁধেছিলেন আলোচিত জুটি রিয়াজ-মৌসুমী।  আবারো তারা ফিরছেন জুটি বেঁধে। তবে কোনো চলচ্চিত্রে নয়, বিজ্ঞাপনে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2017, 09:10 PM

Updated : 12 Apr 2022, 12:04 AM

এবি গ্রুপের থাই বেবি ডায়াপারের বিজ্ঞাপনে চুক্তিবদ্ধ হয়েছেন তারা। প্রতীক কমিউনিকেশনের ব্যানারে বিজ্ঞাপনটি নির্মাণ করবেন নির্মাতা মনিরুল ইসলাম সোহেল।

রিয়াজ বললেন, “মৌসুমীর সঙ্গে অনেকদিন পর কাজ করছি। সিনেমায় আগে কাজ করলেও এটিই প্রথম বিজ্ঞাপন আমাদের। কো-আর্টিস্ট হিসেবে মৌসুমী বরাবরই খুব কো-অপারেটিভ। আশাকরি ভালো কিছু উপহার দিতে পারবো।”

বিজ্ঞাপনটির শুটিংয়ের প্রস্তুতি শেষ হয়েছে ইতিমধ্যে। শিগগিরই শুরু হবে শুটিং। কোরবানির ঈদের আগেই প্রচারে আসবে এটি।

মৌসুমী বর্তমানে বেশ কয়েকটি সিনেমার কাজে শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এর মধ্যে আছে উত্তম আকাশ পরিচালিত ‘আমি নেতা হবো’। ‘দুলাভাই জিন্দাবাদ’ শিরোনামের আরেকটি সিনেমার শুটিং শেষ করেছেন। ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। পাশাপাশি ছোটপর্দায়ও মাঝে মধ্যে কাজ করেন তিনি।

রিয়াজ আপাতত ছোটপর্দায় ব্যস্ত সময় পার করছেন। মাঝে হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে মেহের আফরোজ শাওনের ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রে দেখা গিয়েছিল রিয়াজকে।