২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জুটি বাঁধলেন সজল-পূর্ণিমা

‘অন্ধজনে অন্ধক্ষণে’ নামের নতুন এক নাটকে জুটি বেঁধেছেন দুই অভিনয়শিল্পী সজল ও পূর্ণিমা।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2017, 06:10 PM

Updated : 12 Apr 2022, 12:02 AM

নাটকটি নির্মাণ করছেন তরুণ নাট্যনির্মাতা রুমান রুনি। রচনা করেছেন ইউসুফ আলী খোকন। শুক্রবার থেকে পুরান ঢাকায় নাটকটির শুটিং শুরু হয়েছে। শনিবারেও চলছে শুটিং। আসছে ঈদে একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে নাটকটি।

নির্মাতা জানিয়েছেন, “নাটকটির গল্প অন্ধ প্রেমিক জুটিকে ঘিরে। একজনের দৃষ্টিহীনতায় তাদের প্রেমে বাধা হয়ে দাড়ায়।”

সজল বললেন, “আমাদের সমাজেরই গল্প তুলে আনা হয়েছে নাটকে। গল্পটা দারুণ। পূর্ণিমার সঙ্গে কাজ মানেই আড্ডায় ভরপুর।”

এটি ছাড়াও সজল এবার ঈদের বেশ ক’টি নাটকে অভিনয় করছেন। এরমধ্যে আছে তিন্নির বিপরীতে ‘কুয়াশার ভিতরে একটি মৃত্যু’। এটি পরিচালনা করেছেন পারভেজ আমিন। নির্মাতা চয়নিকা চৌধুরীর ‘এলোমেলো ইচ্ছেগুলো' এবং ‘গল্পটি ছোট’ নামে আরও দুটি নাটকে দেখা যাবে তাকে।

অন্যদিকে পূর্ণিমা শিগগিরই রায়হান খানের পরিচালনায় ‘যখন সময় থমকে দাঁড়ায়’ নামে একটি নাটকের শুটিং শুরু করবেন। এতে তার বিপরীতে অভিনয় করছেন নোবেল ও মোশাররফ করিম।