২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৬ শিল্পীর কণ্ঠে নতুন গানের অ্যালবাম ‘ফিল্মী ৩’

ইউটিউবে মুক্তি পেলো নতুন গানের অ্যালবাম ‘ফিল্মী ৩’

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2017, 06:18 PM

Updated : 19 Aug 2022, 05:04 PM

হিউজ স্টুডিওর ব্যানারে ৮টি ভিন্ন ধাঁচের গান নিয়ে সম্প্রতি প্রকাশ হল মিশ্র গানের অ্যালবাম ‘ফিল্মী ৩’ । এই অ্যালবামে গান গেয়েছেন ৬ জন কণ্ঠশিল্পী। এরা হলেন, বর্ণ, ফোরকান, ফেরদৌসী মৌমিতা, মেজবা বাপ্পী, শাফায়েত বাঁধন ও সাজিন মাহমুদ।  গানগুলোর সংগীতায়োজন করেছেন বর্ণ চক্রবর্তী । সম্প্রতি সবকটি গানের রেকর্ড হয়েছে হিউজ স্টুডিওতে।

অ্যালবামের গানগুলো হল, ‘আনমনে’, ‘গোধূলি লগনে’, ‘অচিন পাখি’, ‘আমি একা’, ‘তোর হাসি’, ‘বেঁচে আছি’, ‘মনে মনে’, ‘দেখতে চাই’ ।

আধুনিক সংগীত আয়োজন করে বর্তমান তরুণ প্রজন্মের কাছে  গানগুলো তুলে ধরতে চেয়েছেন বর্ণ। অ্যালবামটি প্রসঙ্গে এর সংগীত পরিচালক ও গায়ক বর্ণ চক্রবর্তী বলেন, “নবীন শিল্পীদের স্বপ্নের আলোকে কাজ করতে পেরে আমি খুবই গর্বিত, অ্যালবামে প্রত্যেকে অনেক ভালো গান গেয়েছেন, আমি আশা করছি অ্যালবামটি আপনাদের ভালো লাগবে।”

অ্যালবামটি ইউটিউবে মুক্তি পেয়েছে শুক্রবার ১৪ জুলাই।