২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো চলচ্চিত্রের গানে মমতাজ

আকাশ আচার্য্যের ‘আসলে কেউ সুখী নয়’ সিনেমায় গাইলেন সংগীতশিল্পী মমতাজ। এবারই প্রথমবারের শাহরিয়ার রাফাতের সুর ও সংগীতে গাইলেন তিনি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2017, 05:40 PM

Updated : 11 Apr 2022, 11:56 PM

চলচ্চিত্রের গানে নিয়মিতই দেখা মিলছে ফোক ঘরানার সংগীতশিল্পী মমতাজকে। এবার আকাশ আচার্য্যের ‘আসলে কেউ সুখী নয়’ সিনেমায় গান বাঁধলেন তিনি। গানের শিরোনাম ‘পুইষা রাখি দুঃখগুলো’। গতকাল মগবাজারের স্টুডিও গানে রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ,  সুর ও সংগীত করেছেন শাহরিয়ার রাফাত।

রাফাত গ্লিটজকে জানালেন, “মমতাজ আপাকে চিন্তা করেই গানটি তৈরি করা হয়েছে। এটি একটি বিচ্ছেদী ঘরানার গান। শুরু থেকেই ভেবেছিলাম উনাকে দিয়েই গাওয়াবো। উনার সঙ্গে এবারই প্রথমবারের মতো কাজ করলাম।”

সঙ্গে আরো যোগ করলেন “মনের মতো ভয়েজটা পেয়েছি। আশা করছি ভালো কিছু হবে। আপাও বলেছেন, ভালো কিছুই হবে।”

‘আসলে কেউ সুখী নয়’ সিনেমায় মমতাজের গান ছাড়াও আরো সাতটি গান থাকছে। সেগুলোকে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর, এসআই টুটুল, দিনাত জাহান মুন্নী, কোনাল, আঁখি আলমগীর। সিনেমার সংগীত পরিচালনা করছেন রাফাত। একটি বাদে বাকি গানগুলো লিখেছেন সুদীপ কুমার দীপ।

ছবিতে প্রধান তিনটি চরিত্রে অভিনয় করছেন সাইমন সাদিক, জায়েদ খান ও আইরিন। সেপ্টেম্বর থেকে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।