২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে ছয় ক্যাম্পাস স্টার

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে আরটিভি ডাবর ভ্যাটিকা ক্যাম্পাস স্টার এর গ্রান্ড ফিনালে। আগামী ১৪ জুলাই আরটিভিতে রাত ৭ টায় সরাসরি এ অনুষ্ঠান প্রচার করা হবে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2017, 07:20 PM

Updated : 11 Apr 2022, 11:56 PM

ডাবর বাংলাদেশ এবং স্যাটেলাইট চ্যানেল আরটিভির উদ্যোগে দেশের ১৫টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এ সিলেকশন রাউন্ড। ১৫টি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রীরা শুধুমাত্র এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।

চ্যানেল কর্তৃপক্ষ জানায়, একইসাথে নাচ, গান এবং অভিনয়ে পারদর্শী ছাত্রীদের মধ্য থেকে সেরা তিনজনকে নির্বাচিত করা হবে। ইতিমধ্যে সেরা ছয় বাছাই হয়েছে। তারা হলেন সাবরিনা নওরীন, সাকিনা ইসলাম ঈষিকা, দৃষ্টি চাকমা, মাহবুবা মৌ, শ্রাবন্তী অধিকারী, আসমাউল হুসনা তাওলী ।

বিজয়ী নারী ‘আরটিভি-ডাবর ভাটিকা ক্যাম্পাস স্টার’ হিসেবে পাবেন নগদ ১ লক্ষ টাকা এবং ভাটিকা হেয়ার অয়েলের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার সুযোগ। ১ম ও ২য় রানারআপ যথাক্রমে আরটিভির সংবাদ পাঠিকা এবং একটি এফএম রেডিও স্টেশনে আরজে হিসেবে কাজ করতে পারবেন।

এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে কাজ করবেন সংগীতশিল্পী কণা, অভিনেতা সজল এবং অভিনেত্রী নিপুণ।