ঢাকায় আরো ৭ হলে ‘রাজনীতি’
দর্শকপ্রিয়তা পাচ্ছে দেশিয় চলচ্চিত্র ‘রাজনীতি’। শাকিব-অপুর ছবিটি ছড়িয়ে পড়ছে ঢাকা জুড়ে। শুক্রবার থেকে নতুন ৭টি সিনেমা হলে ছবিটি উপভোগ করতে পারবেন দর্শকরা।
এবার ঈদে দেশজুড়ে ৪০ টি ও ঢাকার শুধুমাত্র ব্লকবাস্টারে মুক্তি পেয়েছিল শাকিব-অপু জুটির চলচ্চিত্র ‘রাজনীতি’। ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। মুক্তির তৃতীয় সপ্তাহে এসেও দর্শকরা ভিড় করছেন সিনেমা হলে। দর্শকদের আগ্রহের বিষয়টি বিবেচনায় রেখে ঢাকার আরো ৭টি সিনেমা হলে ছবি মুক্তি পাচ্ছে ছবিটি। বিষয়টি গ্লিটজকে নিশ্চিত করেছেন ছবির নির্মাতা বুলবুল বিশ্বাস।
বুলবুল বিশ্বাস জানিয়েছেন, “আগামী শুক্রবার থেকে ঢাকার মধুমিতা, জোনাকি, বিডিআর, চিত্রামহল, সনি, পূরবী ও পুনম সিনেমা হলে ছবিটি চলবে।”
সঙ্গে আরো জানালেন, “মুক্তির পর থেকেই দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। ঢাকার বাইরে দেশের অন্যান্য হলেও ছবিটি দেখতে উপচে পড়ছে দর্শক।”
ঢাকার বাইরে বেশকিছু হলে ছবিটি মুক্তি পাচ্ছে। এর মধ্যে আছে- বিউটি (দৌলতখাঁ), ক্লিওপেট্রা (ধুনট), নন্দিতা, সিলেট, সোনিয়া (বগুড়া), সাগরিকা (চালা), ঝংকার(পাঁচদোনা), আলীম (মঠবাড়িয়া), মোহন (হবিগঞ্জ) মিলন (মাদারীপুর), রুমা (মুক্তাগাছা), ভাইভাই (দেওয়ানগঞ্জ), আনন্দ (কুলিয়ারচর), ছন্দা (কালীগঞ্জ), সোনালি (ঘোড়াঘাট), রাজু (ঈশ্বরদী), রংধনু (নজিপুর), আনন্দ (তানোর), রাজিয়া (নাগরপুর), পান্না (মুক্তারপুর), পদ্মা (শিবগঞ্জ), চন্দ্রিমা (শ্রীপুর), নবীন (মানিকগঞ্জ), শংখ (খুলনা), চিত্রালী (খুলনা), পৃথিবী (জয়পুরহাট), বলাকা (ঠাকুরগাঁও), প্রতিভা (রাজৈর)।
ছবিতে শাকিব খান ও অপু বিশ্বাস ছাড়াও আরো অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, আলীরাজ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, জয়শ্রী কর জয়া প্রমুখ।
