২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জন্মদিনের আগেই কেক কাটলেন ক্যাটরিনা

১৬ জুলাই ৩৫ বছরে পা রাখবেন ক্যাটরিনা কাইফ। কিন্তু জন্মদিন আসার আগেই তিনটি কেক কেটে ফেলেছেন তিনি!

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2017, 09:35 PM

Updated : 11 Apr 2022, 11:55 PM

১৪ জুলাই মুক্তি পাচ্ছে ক্যাটরিনা কাইফের নতুন ছবি ‘জগ্গা জাসুস’। সাবেক প্রেমিক রণবীর কাপুরের  বিপরীতে এ ছবিতে দেখা যাবে তাকে। ছবির প্রচারণায় এই মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন ক্যাট। যেখানেই যাচ্ছেন ভক্তদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি। সম্প্রতি টুইট পোস্টে তিনি জানান, এবারে জন্মদিনের আগেই নাকি কেক কাটতে হয়েছে তাকে!

সম্প্রতি টুইটারে কেক হাতে নিজের একটি ছবি প্রকাশ করেন ক্যাটরিনা। ক্যাপশনে লেখেন, “ ‘জন্মদিনের উপহার ডিজনি’র কেক! অসম্ভব ভালো লাগছে। এই নিয়ে তিন নম্বর কেক কাটলাম।” ছবিতে হলুদ পোশাকে কেকটিকে জড়িয়ে ধরা ক্যাটরিনা নিজেই যেন কিছুক্ষণের জন্য হয়ে উঠেছিলেন ডিজনি’র রাজকুমারী!

সামনেই নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য আইফা’র আসরে দেখা যাবে ক্যাটরিনাকে। সেখানেই নতুন ছবি ‘জগ্গা জাসুস’য়ের প্রচারণায় দেখা যাবে তাকে। তবে এবারে তার সঙ্গে থাকছেন না সহ-অভিনেতা রণবীর। তবে সাবেক প্রেমিকা ও ‘জগ্গা জাসুস’ অভিনেত্রীকে শুভকামনা জানাতে ভোলেননি তিনি।

অনুরাগ বসু পরিচালিত ‘জগ্গা জাসুস’ সিনেমাটি দিয়ে প্রথমবারের মতো প্রযোজনায় আসছেন রণবীর কাপুর। সামনেই তাকে দেখা যাবে সঞ্জয় কাপুরের জীবনীতে।