‘গেইম অফ থ্রোন্স’-এর শেষ চান না সোফি টার্নার
‘গেইম অফ থ্রোন্স’-এর অন্যতম চরিত্র সান্সা স্টার্কের অভিনেত্রী সোফি টার্নার চান না এই সিরিজটি শেষ হোক।
আর দুই মৌসুম পরেই শেষ হতে চলেছে এইচবিও’র জনপ্রিয় ফ্যান্টাসি ড্রামা সিরিজ ‘গেইম অফ থ্রোন্স’। বিষয়টি একেবারেই মানতে পারছেন না সোফি।
তিনি বলেছেন, সিরিজটির শেষ হওয়া নিয়ে ভয়ে আছেন তিনি।
ডেইলিমেইলকে দেওয়া সাক্ষাৎকারে সোফি বলেন, “আমি চেষ্টা করছি গোটা ব্যাপারটা মাথায় ঢোকাতে। এমন নয় যে আমি এটা ভুলে থাকতে চাইছি। আমি ভালোমতোই জানি এটি শেষ হয়ে যাচ্ছে। তবে মনে হয়না আমার শেষ দৃশ্যের শুটিঙের আগ পর্যন্ত আমি এ ব্যাপারে প্রস্তুত হতে পারবো।”
তিনি আরও বলেন, “এরপর সম্ভবত বছরখানেকের জন্য এই আবেগ আমাকে তাড়িয়ে ফিরবে। আমি সত্যিই ‘গেইম অফ থ্রোন্স’-এর শেষ চাইছি না। এটা আমার জন্য ভীতিকর।”
যুক্তরাষ্ট্রে ‘গেইম অফ থ্রোন্স’-এর সপ্তম মৌসুমের প্রচার শুরু হবে ১৬ জুলাই। এছাড়াও এখন শুটিং চলছে অষ্টম মৌসুমের। এরপরই শেষ হবে সিরিজটি।
