২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিয়াম হেমসওয়ার্থের সঙ্গে প্রিয়াঙ্কার নতুন হলিউডি সিনেমা

‘বেওয়াচ’- এর পর থেকেই ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার নতুন নতুন হলিউড সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার খবর শিরোনামে আসছে। ‘আ কিড লাইক জেইক’-এর পর লিয়াম হেমসওয়ার্থ ওয়ার্থ ও রেবেল উইলসনের সঙ্গে তিনি চুক্তিবদ্ধ হলেন ‘ইজন্ট ইট রোমান্টিক’ নামের নতুন একটি হলিউডি সিনেমায়।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2017, 07:30 PM

Updated : 11 Apr 2022, 11:55 PM

টড স্ট্রাউস-শুলসনের পরিচালনায় সিনেমাটিতে প্রিয়াঙ্কা অভিনয় করছেন এক যোগব্যায়াম ইন্সট্রাক্টর ইসাবেলার চরিত্রে। তার কাছে যোগব্যায়াম শিখতে আসে রেবেল অভিনীত নাটালি চরিত্রটি, যে পেশায় একজন স্থপতি। নাটালি যে অফিসে কাজ করে, সেখানে সে মনেপ্রাণে চেষ্টা করে কাজের মাধ্যমে বসের মনজয় করার। তার স্বপ্ন নিউইয়র্ক শহরে সুউচ্চ এক ভবনের নকশাকার হওয়ার। কিন্তু অফিসে তাকে কফি আনানো ছাড়া আর কোনো কাজ দেওয়া হয় না।

এই অফিসের একজন সুদর্শন ক্রেতা হিসেবে দেখা যাবে লিয়াম হেমসওয়ার্থকে, প্রিয়াঙ্কার সাহায্য নিয়ে যার মনজয়ের আপ্রাণ চেষ্টা করে রেবেল। রেবেলের বন্ধুর চরিত্রে অভিনয় করবেন অ্যাডাম ডিভাইন।

নতুন এই রোমান্টিক কমেডি ছাড়াও প্রিয়াঙ্কা এখন কাজ করছেন ‘আ কিড লাইক জেইক’-এ, যেখানে তার সহশিল্পী হলেন জিম পারসন্স ও ক্লেয়ার ডাস-এর মতো জনপ্রিয় হলিউডি তারকারা।

যুক্তরাষ্ট্রের বাজারে খুব একটা সাড়া ফেলতে না পারলেও পঞ্চম সপ্তাহে এসে জার্মানি, ফ্রান্স ও মেক্সিকোতে ভালো ব্যবসা করছে ‘বেওয়াচ’।