২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানিতে ভালো করছে ‘বেওয়াচ’

যুক্তরাষ্ট্রে খারাপ শুরুর পরও আন্তর্জাতিক বাজারে ভালো করছে প্রিয়াঙ্কা চোপড়ার প্রথম হলিউডি সিনেমা ‘বেওয়াচ’। জার্মানি এবং ফ্রান্সে টপচার্টের দুই নম্বরে উঠে এসেছে সিনেমাটি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2017, 08:15 PM

Updated : 11 Apr 2022, 11:54 PM

মুক্তির পাঁচ সপ্তাহ পর সিনেমাটির ব্যবসার উন্নতি চমৎকৃত করেছে সিনেমাটির তারকাদের। ডোয়েইন জনসন এক ভিডিও বার্তায় ধন্যবাদ জানিয়েছেন জার্মানি এবং ফ্রান্সের দর্শকদের। প্রিয়াঙ্কা চোপড়া নিজেও এক পোস্টে প্রকাশ করেছেন তার উচ্ছ্বাস।

তিনি লিখেছেন, “সুন্দর চমক! ধন্যবাদ জার্মানি। পাঁচ সপ্তাহ পরে ‘বেওয়াচ’ আন্তর্জাতিক বাজারে উপরে উঠেছে! সত্যিই অভাবনীয়। ছোট্ট একটি আর রেটেড কমেডির এই ধরণের আন্তর্জাতিক সাফল্য খুবই বিরল।”

তিনি আরও লিখেছেন, “আমরা সিনেমা তৈরি করি বিশ্বের সবার উপভোগের জন্য। সুতরাং বিশ্বের সবাইকে ধন্যবাদ আমাদের আবেদনময় সিনেমাটি উপভোগ করার জন্য। জার্মানির জন্য ভালোবাসা। এবং ফ্রান্স। এবং মেক্সিকো। এবং অন্য আরও অনেক জায়গার যাদের নাম এখানে লিখতে পারছি না।”

এদিকে ফ্রান্সের ফ্যাশন উইকে অংশ নেওয়ার পর যুক্তরাষ্ট্রে ফিরে প্রিয়াঙ্কা শুরু করেছেন তার নতুন সিনেমা ‘আ কিড লাইক জেইক’-এর শুটিং। সিনেমাটিতে জিম পারসন্স ও ক্লেয়ার ডানেসদের মতো জনপ্রিয় তারকাদের সঙ্গে দেখা যাবে তাকে।