২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শর্মিলার সাজে নাচবেন তারা

‘শর্মিলা ঠাকুর-জিৎ গাঙ্গুলী লাইভ ইন ঢাকা’ নামের একটি কনসার্টে অংশ নিতে শিগগিরই বাংলাদেশে আসছেন ভারতের নন্দিত অভিনেত্রী শর্মিলা ঠাকুর। ওই কনসার্টে তার অভিনীত গানে নৃত্য পরিবেশন করবেন পাঁচ বাংলাদেশি অভিনেত্রী তারিন, নিপুণ, চাঁদনী, নাদিয়া ও মেহজাবিন।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2017, 10:34 PM

Updated : 11 Apr 2022, 11:53 PM

১৫ জুলাই বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে কনসার্টটি। এরমধ্যেই অনুষ্ঠানের সব আয়োজনের প্রস্তুতি নেয় হয়েছে। চলছে দেশীয় শিল্পীদের মহড়া।

মহড়ার মধ্যেই অভিনেত্রী নাদিয়া গ্লিটজকে জানালেন, “পাঁচজন আলাদা আলাদা গেটআপে নাচবো। আমি তিনটি গানে পারফর্ম করছি। গানে উনার হেয়ারস্টাইল আর আই মেকআপটা ফলো করছি। উনার মতো করেই নিজেকে উপস্থাপনের চেষ্টা করছি। যদিও এটা সম্ভব না। তবুও উনার প্রতি ভালোবাসা থেকেই আমাদের এই চেষ্টাটা চলছে।”

কাজটা তিনি শর্মিলা ঠাকুরের প্রতি মুগ্ধতা থেকেই করছেন বলে জানালেন, ‘‘অসম্ভব সুন্দর আর ব্যক্তিত্বময়ী অভিনয়শিল্পী তিনি। বাঙালি হলেও বম্বেতে দারুণ সফল। সঙ্গে কলকাতার চলচ্চিত্রেও ধরে রেখেছেন সমান জনপ্রিয়তা।”

শর্মিলা ঠাকুর ছাড়াও অনুষ্ঠানে প্রথমবারের মতো বাংলাদেশে গাইতে আসছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক জিৎ গাঙ্গুলী। কনসার্টটি আয়োজন করছে চ্যানেল লাইভ এন্টারটেইনমেন্ট।

ছবি: ফেইসবুক থেকে নেয়া।