২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রণবীরকে নিয়ে অনুভূতিগুলো একান্তই আমার: ক্যাটরিনা

ছয় বছরের প্রেম ভেঙে যাওয়ার পর থেকেই সাবেক প্রেমিক রণবীর কাপুরকে ঘিরে গণমাধ্যমের কৌতুহল নানাভাবেই মিটিয়ে এসেছেন ক্যাটরিনা কাইফ। সম্প্রতি তিনি বললেন, রণবীরকে ঘিরে অনুভূতিগুলো একান্তই তার নিজেস্ব।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2017, 09:03 PM

Updated : 11 Apr 2022, 11:53 PM

শিগগিরই মুক্তি পাচ্ছে রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘জগ্গা জাসুস’। প্রাক্তন এ প্রেমিক জুটির নতুন ছবিকে ঘিরে শুরু থেকেই দর্শক আগ্রহ ছিলো তুঙ্গে। এবার সিনেমার প্রচারণায় ক্যাটরিানাকে নিয়ে রণবীরের বিস্ময়কর মন্তব্যের জবাব দিলেন তিনি।

‘আজব প্রেম কি গজব কাহানি’ ছবির সেট থেকেই রণবীর ও ক্যাটরিনার প্রেমের গুজব ওঠে। ২০১৫ তে এসে আনু্ষ্ঠানিকভাবে প্রেমের কথা গণমাধ্যেমকে জানান রণবীর। কিন্তু এক বছরের মাথায় ভেঙে যায় তাদের দীর্ঘ ছয় বছরের প্রেম। তবে বিচ্ছেদের পরও নিজেদের ভালো বন্ধু হিসেবেই উপস্থাপন করেছেন তারা।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ক’দিন আগেই গণমাধ্যকে দেওয়া সাক্ষাতকারে ক্যাটরিনাকে শুধু ‘মিস’ করেন না বরং সব সময় তাকে পাশে চান বলে মন্তব্য করেন রণবীর। রণবীরের এ মন্তব্যের একদির পর ক্যাটরিনা জানালেন, তাদের সম্পর্ক ঘিরে যত ভালো-মন্দ অনুভূতি তা একান্তই তার নিজস্ব এবং আজীবনই তা সঙ্গে বয়ে বেড়াবেন তিনি!

ডিএনএ পত্রিকাকে দেওয়া সাক্ষাতকারে ক্যাটরিনা বলেন, “রণবীরে সঙ্গে আমার সম্পর্ক যেমনই ছিলো, এতে যত জটিলতাই থাকুক বা যাই থাকুক- সবটাই আমি আজীবন বয়ে বেড়াবো। রণবীরকে নিয়ে অনুভূতিগুলো একান্তই আমার। এ অনুভূতিগুলো নিয়ে এ মুহূর্তে কোনো মন্তব্য করতে চাই না। ভবিষ্যতে যদি কখনো মনে হয় তবে হয়ত বলবো। তবে এখন নয়।”

এর আগে গণমাধ্যমকে ক্যাটরিনা বলেছিলেন, ভবিষ্যতে রণবীরের সঙ্গে আর সিনেমায় দেখা যাবে না তাকে।

সে কথার সূত্র ধরে ‘বার বার দেখো’ অভিনেত্রী বলেন, “সত্যি বলতে এ নিয়ে এখনই কিছু ভাবছি না আমরা। এ মুহূর্তে ‘জগ্গা জাসুস’য়ের মুক্তি নিয়ে বেশি চিন্তিত আমিরা দু’জনই। খুব বেশি পরিকল্পনা করে কখনোই কাজ করা হয় না আমার। তাই এখনই নিশ্চিত করে কিছু বলতে পারছি না।”

১৪ জুলাই মুক্তি পাচ্ছে অনুরাগ বসু’র ‘জগ্গা জাসুস’। সামনেই সোনম কাপুরের বিপরীতে সঞ্জয় দত্তের জীবনীতে দেখা যাবে রণবীরকে। অন্যদিকে আরেক সাবেক প্রেমিক সালমান খানের বিপরীতে ‘টাইগার জিন্দা হ্যায়’তে দেখা যাবে ক্যাটরিনা কে।