শিল্পকলায় বৃটিশ বিরোধী আন্দোলনের আলোয় ‘বিবাদী সারগাম’
শিল্পকলায় মঞ্চস্থ হতে যাচ্ছে প্রাঙ্গনেমোর থিয়েটারের ১১ তম প্রযোজনা ‘বিবাদী সারগাম’।
১০ জুলাই সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে মঞ্চস্থ হবে প্রাঙ্গণেমোর নাট্যদলের এই নাটক। নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন শিশির রহমান।
বৃটিশ বিরোধী আন্দোলনের আলোয় বাংলার তিন বীর সেনানী বিনয়, বাদল, দীনেশ-এর কলকাতা রাইটার্স বিল্ডিং আক্রমনের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘বিবাদী সারগাম’।
তিনি বলেন, “বিনয়, বাদল, দীনেশ-এর কথা অবিভক্ত বাংলার অধিকাংশই ভোলেননি। তবে স্বাধীন বাংলাদেশের অনেকেই এই তিন অকুতোভয় বীরের নাম জানেন না বলে আমার দৃঢ় বিশ্বাস। আবার অনেক প্রবীণ দেশ প্রেমিক সচেতন সাধারণ এই মহান বীর সেনানি বিনয়, বাদল, দীনেশের নাম জানলেও তাদের সমগ্র বিপ্লবী জীবনের কথা অনেকেই জানেন না। সেই সঙ্গে বলে রাখা দরকার বেঙ্গল ভলান্টিয়ার্স দলের কথা ভালো ভাবে না জানলে বিনয়, বাদল, দীনেশের কথাও সঠিকভাবে জানা যায়না। ঘটনার বিন্যাসের প্রয়োজনে বিনয়, বাদল ও দীনেশকে তুলে ধরতে গিয়ে সমসাময়িক ঘটনাগুলো বিন্যস্ত করা হয়েছে। ”
‘বিবাদী সারগাম’ নাটকটিতে অভিনয় করেছেন- রামিজ রাজু, মাইনুল তাওহীদ, বন্ধু তুহিন, রিগ্যান সোহাগ রতন, শুভেচ্ছা রহমান, সবুক্তগীন শুভ, লিটু রায়, আহমেদ সুজন, চৈতালী চৈতী, রাহুল, নিরঞ্জন নীরু, সুজন গুপ্ত, প্রীতি, মাহমুদুল হাসান, সোহাগ রহমান, স্বাধীন আরুশ, নুপুর, মিঠুন, উর্মিল, মৌসুমী মৌ, পরশ ও বাঁধন সরকার।
