২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদের নতুন একক অ্যালবাম ‘কী করে বুঝাই’

নতুন একক অ্যালবাম নিয়ে আসছেন সংগীতশিল্পী শহীদ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2017, 06:03 PM

Updated : 11 Apr 2022, 11:54 PM

‘এক জীবন’ গান দিয়েই শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন সংগীতশিল্পী শহীদ। জনপ্রিয় ব্যান্ডদল ‘দূরবীন’-এর দলনেতা ও প্রধান ভোকালিস্টও তিনি। দীর্ঘদিনপর তিনি নতুন একক নিয়ে হাজির হচ্ছেন। ‘কী করে বুঝাই’ নামের এই তিন গানের ইপি অ্যালবামটি শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে সিডি চয়েজ মিউজিকের ব্যানারে।

অ্যালবামের গানগুলো লিখেছেন এমদাদ সুমন, এ কে এম রিপন ও হূমায়ূন। তিনটি গানেরই সুর-সংগীত করেছেন অনিম খান। ভিন্ন মেজাজ আর আবহের গানগুলো শ্রোতাদের মন ছুঁয়ে যাবে বলেই প্রত্যাশা শহীদের। সম্প্রতি গানগুলোর রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, “অনেক আশা নিয়ে নতুন অ্যালবামটির আয়োজন করেছি। বর্তমান প্রজন্মের শ্রোতাদের ভালোলাগাকে প্রাধান্য দিয়েই গানগুলোতে কথা ও সুরের সংযোজন করা হয়েছে। ‘কী করে বুঝাই’ অ্যালবাম সবার ভালো লাগবে। তার প্রমাণ পেয়েছি অ্যালবামের টাইটেল ট্র্যাকটি গেল ঈদে প্রকাশ হওয়ার পর সেটি শ্রোতারা দারুণভাবে গ্রহণ করেছেন- এটা দেখে।”