‘ক্যাটরিনাকে শুধু ‘মিস’ করি না, তাকে আমার জীবনে চাই’
ক্যাটরিনা কাইফ ও রণবীর কাপুরের প্রেম ও বিচ্ছেদ এবং বিচ্ছেদ পরবর্তী বন্ধুত্ব বরাবরই গণমাধ্যমের আলোচিত বিষয়ে পরিণত হয়েছে। ১৪ জুলাই মুক্তি পাচ্ছে এ সাবেক প্রেমিক জুটির নতুন ছবি ‘জগ্গা জাসুস’। ছবির প্রচারণা অনুষ্ঠানে ক্যাটরিনাকে নিয়ে মন্তব্য করে আবারও আলোচনায় এলেন ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ অভিনেতা।
২০০৯ সালে ‘আজব প্রেম কি গজব কাহানি’ ছবির শুটিং সেটে প্রেমের শুরু রণবীর-ক্যাটরিনার। দীর্ঘ ছয় বছরের প্রেমের শেষে ২০১৫’তে এসে সম্পর্কের কথা গণমাধ্যমে জানান এ জুটি। কিন্তু এর ঠিক এক বছর পরই বিচ্ছেদ ঘটে তাদের। রণবীর ও ক্যাটরিনার প্রেম ও বিচ্ছেদ নিয়ে এখনও কৌতুহলী তাদের ভক্তরা। বিশেষ করে বিচ্ছেদের পরও তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বরাবরই আলোচনার জন্ম দিয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস’কে দেওয়া সাক্ষাতকারে রণবীর বলেন, “ক্যাটরিনা আর আমি বরাবরই সম্পর্কের ক্ষেত্রে পেশাদারিত্ব বজায় রেখেছি। ব্যক্তিগত তিক্ততা আমাদের কাজের ক্ষেত্রে কখনোই টেনে আনিনি আমরা। কারণ চলচ্চিত্র অনেক ব্যয়বহুল একটা মাধ্যম। অনেক লোকের পরিশ্রম ও অর্থ এর সঙ্গে জড়িয়ে আছে। স্রেফ ব্যক্তিগত কারণে এতগুলো মানুষের পরিশ্রম নষ্ট হয়ে যাক তা আমরা কখনোই চাইনি।”
তবে ক্যাটকে জীবন থেকে হারাতে না চাইলেও এ মুহূর্তে দিল্লির একটি মেয়ের সঙ্গে মন দেয়া-নেয়া চলছে মিস্টার কাপুরের! ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন বলছে এমনটাই। সামনেই সঞ্জয় দত্তের জীবনীতে দেখা যাবে রণবীরকে। অন্যদিকে ক্যাটরিনা ব্যস্ত রয়েছেন ‘ঠগস অব হিন্দোস্তান’য়ের দৃশ্যধারণের কাজে।
