২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিসে কেইট উইন্সলেট, সোফিয়া লোরেনদের মুখোমুখি প্রিয়াঙ্কা

ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া সম্প্রতি গিয়েছিলেন প্যারিসে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার জর্জিও আরমানির প্রিভে ফল-উইন্টার রানওয়ে শোতে অংশ নেওয়ার জন্য। সেখানে গিয়ে তিনি দেখা পান কেইট উইন্সলেট, সোফিয়া লোরেন, ইসাবেল উপারদের মতো পশ্চিমা তারকাদের।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2017, 09:50 PM

Updated : 11 Oct 2022, 02:15 PM

আয়োজনটির বেশকিছু মুহূর্ত ক্যামেরাবন্দী করে ইন্সটাগ্রামে ছড়িয়ে দিয়েছেন পিসি। একটি ছবির ক্যাপশনে লিখেছেন, “দারুণ এক আয়োজন। আমাকে আমন্ত্রিত করার জন্য ধন্যবাদ, আরমানি!”

আরেকটি ছবিতে এই ‘কোয়ান্টিকো’ তারকাকে দেখা গেছে সোফিয়া লোরেন, ইসাবেল উপারদের মতো তারকাদের সঙ্গে। ওই ছবির ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, “আরমানির মতো ফ্যাশন হাউজের উদযাপনে এতো অসাধারণ নারীদের পাশে পেয়ে আমি ধন্য। সুন্দর সন্ধ্যা। নাওমি ওয়াটস, সোফিয়া লোরেন, কেইট উইন্সলেট, ইসাবেল উপার, ট্যাং ওয়েই”।

এদের মধ্যে অস্কার মনোনয়নপ্রাপ্ত ফরাসী অভিনেত্রী ইসাবেল উপারের দেখা পেয়ে যারপরনাই খুশি প্রিয়াঙ্কা। বলেছেন, উপারের অভিনয়ের দারুণ ভক্ত তিনি।

চলতি বছরে মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কার প্রথম হলিউডি ছবি ‘বেওয়াচ’।