২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিয় পাঁচ গিটার বিক্রি করবেন আইয়ুব বাচ্চু

উপমহাদেশের সেরা গিটার বাজিয়ে আইয়ুব বাচ্চু। শুধু গানই নয়, গিটারের প্রতিও তার প্রেম অসামান্য।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2017, 09:54 PM

Updated : 19 Aug 2022, 05:00 PM

সারাজীবন যে গিটারগুলো বাজিয়েছেন এবার সেখান থেকে পাঁচটি গিটার তিনি তুলে দিতে চান নতুনপ্রজন্মের হাতে।

আইয়ুব বাচ্চুর ‘রুপালি গিটার’ গানটি এখনও তরুণদের মুখে মুখে ফিরছে। গিটারের জাদুতে তিনি মাতিয়েছেন অসংখ্য কনসার্ট। সম্প্রতি দেশের ৬জেলায় গিটার শো করছেন এ ব্যান্ডতারকা। ঢাকা ও চট্টগ্রাম শেষেআরও চার জেলার চার শহরে আয়োজিত হবে তার কনসার্ট। কিন্তু এতেও তৃপ্ত হতে পারছেন না আইয়ুব বাচ্চু। গিটারের মূর্ছনায় শুধু নিজেই নয়, চান ভবিষ্যত প্রজন্মও মাতিয়ে তুলুক শ্রোতামন। তাই তিনিচেয়েছিলেন দেশব্যাপী গিটার প্রতিযোগিতা করবেন। বিজয়ীদের হাতে তুলে দিবেন তার প্রিয় গিটারগুলো।

কিন্তু অর্থায়নের সংকটে সফল হচ্ছে না তার সেই উদ্যোগ। কিছুটা অভিমান তার জন্মেছে মনে। তাই নিজের প্রিয় পাঁচ গিটার তরুণদের কাছে বিক্রির উদ্যোগ নিয়েছেন তিনি। বুধবার এ নিয়ে ফেসবুকে একপোস্টও দিয়েছেন তিনি।

 

এ প্রসঙ্গে গ্লিটজকে তিনি বলেন, “আমি বিক্রি করছি কারণ তরুণ যারা গিটারিস্ট তাদের জন্য একটা প্রোগ্রাম সাজিয়ে দ্বারে দ্বারে বলেছি, ওদের জন্য এটা করলে ভালো হবে। আপনারা ওদের জন্য গিটারগুলো কিনেনিয়ে যারা ভালো বাজায় ওদেরকে গিফট করে দিন। কিন্তু হয়নি, হয়তো ওনারা পারেননি অথবা আমি পারিনি। পরে চিন্তা করলাম এই দামি দামি গিটারগুলো সব নষ্ট হয়ে যাবে তা হতে পারে না। সবগুলো বাইরেথেকে আনা গিটার। এই সুন্দর গিটারগুলো নষ্ট না করে যারা বাজাচ্ছে তারা নিয়ে যাক।”

গিটারগুলো প্রসঙ্গে তিনি আরও বলেন, “এই গিটারগুলো আমার খুবই প্রিয় গিটার। আমার কাছে এগুলো অমূল্য সম্পদ। প্রাণের চেয়ে বেশি প্রিয়। মানুষতো সবচেয়ে বেশি নিজেকেই ভালোবাসে। আমি গিটারগুলোকেভালোবাসি। এগুলো সমসাময়িক গিটার। বিখ্যাত সব ডিজাইনারের ডিজাইন করা গিটার এগুলি।”

আইয়ুব বাচ্চু জানান, তার গিটারগুলো বিক্রির এই অফার শুধুমাত্র পাঁচদিনের জন্য।