নতুন গান প্রকাশ করলেন জেনিফার লোপেজ
পপতারকা জেনিফার লোপেজ প্রকাশ করলেন তার নতুন গান ‘নি তু নি ইয়ো’।
কিউবান রেগে ব্যান্ড হেনতে দে সোনা’র সঙ্গে মিলে এই গানটি প্রকাশ করেছেন জেনিফার লোপেজ। গানটি হতে যাচ্ছে তার পরবর্তী অ্যালবামের অংশ, যা হবে তার মাতৃভাষা স্প্যানিশে।
বিলবোর্ড ডটকম বলছে, গানটি প্রকাশের উপলক্ষে নিউইয়র্কে একটি কনসার্টের আয়োজন করেন জেলো। চলতি মাসের ১০ তারিখ প্রকাশ পাবে গানটির মিউজিক ভিডিও।
এর আগে চলতি বছরের বিলবোর্ডে অ্যাওয়ার্ডের মঞ্চে নিজের নতুন অ্যালবামের গান ‘মিরাতে’ গেয়ে শুনিয়েছিলেন তিনি। অ্যালবামটি বাজারে আসবে সেপ্টেম্বরে।
সর্বশেষ জেনিফার লোপেজ কণ্ঠ দিয়েছিলেন অ্যানিমেশন সিরিজ ‘আইস এজ’-এর পঞ্চম পর্বে। ২০১৬’র সিনেমাটি জুলাই থেকে টিভিতে দেখতে পাবেন দর্শকেরা।
