২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘দেশভাগ নিয়ে তরুণ প্রজন্মের ধারণা বদলে দেবে ‘পার্টিশন: ১৯৪৭’

৩ মার্চ যুক্তরাজ্যে মুক্তি পেয়েছে গুরিন্দর চাড্ডা’র ‘ভাইসরয়’স হাউজ’। ভারত-পাকিস্তান দেশভাগের ঘটনা নিয়ে নির্মিত এ ছবিটি ভারতে মুক্তি পাবে ‘পার্টিশন ১৯৪৭’ নামে। ছবিটির সংগীত পরিচালনা করছেন অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক এ.আর. রাহমান।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2017, 08:59 PM

Updated : 11 Apr 2022, 11:52 PM

শেষ ব্রিটিশ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটনের ভবনে চাকরি করা এক হিন্দু যুবক জিৎ ও দোভাষী মুসলিম নারী আলিয়া’র প্রেমকাহিনি নিয়ে নির্মিত ‘পার্টিশন ১৯৪৭’য়ে প্রধান চরিত্রে অভিনয় করেছন ভারতীয় অভিনেতা মনিশ দয়াল ও অভিনেত্রী হুমা কুরেশি। এ ছবির বিভিন্ন অংশে ঐতিহাসিক রাজনৈতিক চরিত্র জিন্নাহ, নেহেরু ও মহাত্মা গান্ধীকেও দেখা গেছে।

ইন্ডিয়ান এক্সেপ্রেস’কে দেওয়া সাক্ষাতকারে এ.আর. রাহমান বলেন, “আমি সিনেমাটি দেখেছি। আমার কাছে বেশ কিছু কারণে সিনেমাটিকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। দেশভাগ নিয়ে তরুণ প্রজন্মের ধারণা বদলে দেবে ‘পার্টিশন: ১৯৪৭’। বর্তমান প্রজন্ম অনেক বেশি খুঁতখুঁতে। তারা সবকিছু যাচাই বাছাই করে তবেই বিশ্বাস করে। এ সিনেমায় দেশভাগ নিয়ে স্বচ্ছ ও মৌলিক কিছু ধারণা তুলে ধরেছেন নির্মাতা।”

‘পার্টিশন: ১৯৪৭’য়ের সংগীত পরিচালনা প্রসঙ্গে তিনি বলেন, “এ ছবির গানের কাজ করতে গিয়ে আমার মাথায় রাখতে হয়েছে যে এটা একই সঙ্গে আন্তর্জাতিক ও ভারতীয় মহলে মুক্তি পাবে। তাই আন্তর্জাতিক মানের কথা মাথায় রেখেই গানের ভাষা ও আবহ করতে হয়েছে। গুরিন্দর চাড্ডা গুণী নির্মাতা। তিনি খুব সুন্দরভাবে ভারতীয় ও বিশ্ব সংস্কৃতির সংমিশ্রণ ঘটিয়েছেন এ ছবিতে।”

লন্ডনের অ্যাবি রোড স্টুডিও’তে হয়েছে এ সিনেমাটির গানের রেকর্ডিং। এ স্টুডিওতে জনপ্রিয় ব্যান্ডদল ‘বিটলস’য়ের গানের রেকর্ডিং করা হয়েছিলো। ১৪ আগস্ট ভারতে মুক্তি পাবে এ ছবিটি।