২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় পিতা-পুত্রের কনসার্ট

দুই কনসার্টে অংশ নিতে অস্ট্রেলিয়া গেলেন হাবিব ও ফেরদৌস ওয়াহিদ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2017, 08:27 PM

Updated : 11 Apr 2022, 11:52 PM

অস্ট্রেলিয়ায় ‘হাবিব ওয়াহিদ মিউজিক্যাল নাইট উইথ ফেরদৌস ওয়াহিদ’ শীর্ষক এক কনসার্টে অংশ নিতে উড়াল দিলেন সংগীতশিল্পী পিতা-পুত্র ফেরদৌস ওয়াহিদ ও হাবিব। আগামী ৮ জুলাই সিডনির মারানা অডিটেরিয়ামে ও ১৫ জুলাই ব্রিসবেনে আরও একটি কনসার্টে অংশ নেবেন তারা।

এ প্রসঙ্গে হাবিব বলেন, “অস্ট্রেলিয়ায় দুটি শো করছি। ওই শো'গুলোর জন্যই গত দু’দিন আমরা রিহার্সল করেছি। চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ সমন্বয়ের। কনসার্টে নতুন ও পুরনো গানগুলো গাইবো।”

অস্ট্রেলিয়ার শ্রোতাদের উদ্দেশ্যে হাবিব বলেন, “আপনাদের সামনে একটি সুন্দর পরিবেশনার চেষ্টা করবো আমরা। সিডনিতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।”

হাবিব ও ফেরদৌস ওয়াহিদের সঙ্গে এ যাত্রায় যন্ত্রী হিসেবে যাচ্ছেন জালাল, বিজু ও পাভেল।

এদিকে, অস্ট্রেলিয়া থেকে ফিরেই হাবিব মুক্তি দিতে যাচ্ছেন তার নতুন গান ‘গোলাপের দিন’। গানটিতে হাবিবের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ন্যানসি। এরই মধ্যে গানটির রেকর্ডিং শেষ হয়েছে। খুব শিগগিরই রোমান্টিক গানটির লিরিক্যাল ভিডিও আকারে গানটি প্রকাশ হচ্ছে।