২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘যব হ্যারি মেট সেজাল’য়ের গানের দৃশ্যে শাহরুখ-আনুশকার চমক

দীর্ঘদিন পর আবারও জমজমাট পার্টি সং’য়ে দেখা যাবে শাহরুখকে। ‘যব হ্যারি মেট সেজাল’য়ের গানের দৃশ্যে মিললো তেমনই আভাস।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2017, 10:14 PM

Updated : 11 Apr 2022, 11:52 PM

২০০৪ সালের সাড়াজাগানো সিনেমা ‘কাল হো না হো’র ‘ইটস দ্যা টাইম টু ডিস্কো’র কথা নিশ্চয় মনে আছে সবার। প্রীতি জিনটা ও শাহরুখ খানের এ গানটি এক সময়ে ছিলো দর্শকপ্রিয়তার শীর্ষে। এরপর শাহরুখের আর কোনও পার্টি সং ততটা জনপ্রিয় না হলেও এবারে আনুশকা শর্মার বিপরীতে ‘যব হ্যারি মেট সেজাল’য়ের নতুন গানে বাজিমাৎ করতে চলেছেন ‘রইস’ তারকা- এমনটাই মনে করছেন সবাই।

সম্প্রতি টুইটারে ‘যব হ্যারি মেট সেজাল’য়ের একটি গানের দৃশ্যের ছবি প্রকাশ করেছেন শাহরুখ। ‘বিচ বিচ মে’ শিরোনামের এ গানে প্রাণবন্ত ও উদ্দাম ভাবেই নাচতে দেখা গেছে শাহরুখকে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “সুন্দর মুহূর্ত ও সুন্দর সম্পর্কের গল্প নিয়েই আসছে ‘বিচ বিচ মে’। কিছু সম্পর্ক সব সময় সুন্দর কারণ সেগুলো সম্পূর্ণ নয়!”

ইমতিয়াজ আলী পরিচালিত ‘যব হ্যারি মেট সেজাল’য়ে একজন প্রেমিক পুরুষ হিসেবেই দেখা যাবে শাহরুখকে। এ ছবিতে হ্যারি ও সেজাল নামের একটি ছেলে ও মেয়ের গল্প বলা হয়েছে যারা দু’জনে মিলে একটি ‘এনগেজমেন্ট রিং’য়ের খোঁজ করতে থাকে। ৪ আগস্ট মুক্তি পাচ্ছে এ সিনেমাটি।