২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যা যা থকাছে ‘ফান্টাস্টিক বিস্ট’-এর নতুন পর্বে

‘হ্যারি পটার’ শেষ হওয়ার পর দর্শকদের জন্য নতুন চমক নিয়ে উপস্থিত হয় এটির স্পিন অফ ‘ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হোয়্যার টু ফাইন্ড দেম’ সিরিজটি। সম্প্রতি এর প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স প্রকাশ করেছে এই সিরিজের পরের পর্বের নানান নতুন তথ্য।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2017, 10:04 PM

Updated : 19 Aug 2022, 04:59 PM

‘ফ্যান্টাস্টিক বিস্টস’-এর শেষ দৃশ্যে দেখা গেছে অশুভ শক্তির জাদুকর গ্রিন্ডেলওয়াল্ড শেষ মুহূর্তে পালিয়ে যায়। পরের পর্বে দেখানো হবে গ্রিন্ডেলওয়াল্ডের অতীত জীবন, যেখানে একসময় তারই অনেক ভালো বন্ধু ছিলেন অ্যালবাস ডাম্বলডোর।

গ্রিন্ডেলওয়াল্ডের চরিত্রের অভিনেতা হিসেবে জনি ডেপকে প্রথম পর্বেই উন্মোচিত করা হয়েছে। কিছুদিন আগে প্রকাশ করা হয় তরুণ বয়সের ডাম্বলডোর হিসেবে পরের সিনেমায় দেখা যাবে আরেক শক্তিমান অভিনেতা জুড লকেও।

এদের পাশাপাশি সিনেমার নতুন সংযোজন হিসেবে দেখা যাবে অভিনেতা ক্যালাম টার্নারকে। তিনি অভিনয় করবেন থিসিয়াস স্ক্যামান্ডারের চরিত্রে, যে কিনা সিনেমার মূল চরিত্র নিউট স্ক্যামান্ডারের ভাই।

‘হ্যারি পটার’খ্যাত নির্মাতা ডেভিড ইয়েটস পরিচালনা করবেন এবারের পর্বের। সিনেমাটি মুক্তি পাবে ২০১৮ সালের ১৬ নভেম্বর।