২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অজয়ের সিনেমায় একত্র হচ্ছেন সঞ্জয়-ফারহান?

‘শিবায়ে’র সাফল্যের পর এবারে নতুন সিনেমার কাজে হাত দিচ্ছেন অজয় দেবগন। ক’দিন আগেই সিনেমার জন্য যুগলবন্দি হয়ে খবরের শিরোনাম হয়েছেন সালমান খান ও শাহরুখ খান। এবারে অজয় দেবগনের নতুন ছবিতে ক্যামেরাবন্দি হতে চলেছেন ফারহান আখতার ও সঞ্জয় দত্ত।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2017, 09:20 PM

Updated : 11 Apr 2022, 11:52 PM

ডিএনএ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাতকারে অজয়ের ঘনিষ্ঠ এক সূত্র বলেন, “অক্টোবরেই দৃশ্যধারণের কাজ শুরু হচ্ছে অজয় দেবগনের নতুন সিনেমার। সিনেমাটি পরিচালনা করছেন নিশিকান্ত কামত। এর আগে অজয়ের সঙ্গে ‘দৃশ্যম’ সিনেমার কাজ করেছন তিনি। এতে প্রথমবারের মতো একপর্দায় দেখা যাবে ফারহান আখতার ও সঞ্জয় দত্তকে।”

সূত্রটি আরও বলে, “নতুন প্রযোজনা প্রতিষ্ঠানের ভালো চিত্রনাট্যের খোঁজ করছেন অজয়। সামনে বেশ কিছু নতুন সিনেমা নিয়ে আসছেন তিনি। এর মধ্যে কয়েকটিতে অভিনয়ও করতে দেখা যাবে তাকে।”

এ মুহূর্তে ‘গোলমাল এগেইন’য়ের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন অজয়। গোলমাল সিরিজের চতুর্থ কিস্তিতে আরও অভিনয় করেছেন টাবু, পরিনীতি চোপড়া ও আর্শাদ ওয়ার্সি। অন্যদিকে জেল থেকে ফিরে ওমাং কুমারের ‘ভূমি’ সিনেমায় অভিনয় করেছেন সঞ্জয় দত্ত। সামনেই ‘সাহেব বিবি অর গ্যাংস্টার-থ্রি’ ও ‘মুন্নাভাই চালে আমেরিকা’তে দেখা যাবে তাকে।