২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যে কারণে মাদক ছাড়লেন মাইলি সাইরাস

মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী বিভিন্ন সময়ে তার গাঁজার প্রতি অত্যধিক আসক্তির কথা গণমাধ্যমে জানিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাতকারে  বললেন একটি অদ্ভূত কারণে মাদক ছেড়েছেন তিনি!

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2017, 10:12 PM

Updated : 11 Apr 2022, 11:46 PM

ফিমেলফার্স্ট’কে দেওয়া এক সাক্ষাতকারে মাইলি বলেন, “বেশ ক’দিন ধরেই আমি একটি দুঃস্বপ্ন দেখছি। সেটি হলো ‘স্যাটারডে নাইট লাইভ (এসএনএল)’য়ে কথা বলতে বলতে হঠাৎ করে শ্বাস আটকিয়ে মারা যাচ্ছি আমি। আর স্বপ্নের ভেতরে মৃত্যুর কারণটি বুঝতে পেরে চমকে উঠেছি।

অতিরিক্ত মারিজুয়ানা সেবনের জন্যই আমি মারা গেছি, স্বপ্নে!”

তিনি আরও বলেন, “পরে আমি গুগল করে জেনেছি যে এটা অসম্ভব। মারিজুয়ানা সেবনের জন্য কেউ আজ পর্যন্ত মারা যায়নি। তবে এটা ঠিক যে আমি যে পরিমাণে এটি সেবন করেছি এতো বেশি আর কেউ করেনি! কাজেই এর জন্য আমার মারা যাওয়াটা খুব একটা অসম্ভব নয়। আর এ স্বপ্নটা আমি কিছুদিন পরপরই দেখছিলাম। তাই বেশ ভয় পেয়েছি।”

সামনেই আসেছে মাইলির ষষ্ঠ গানের অ্যালবাম। এ অ্যালবামটিকে তার ক্যারিয়ারের ‘অন্যতম গুরুত্বপূর্ণ অ্যালবাম’ বলেই উল্লেখ করেন তিনি।