শাকিব বুবলির ‘অহংকার’এর টিজার প্রকাশ
সোমবার রাতে প্রকাশিত হলো শাকিব-বুবলি জুটির ‘অহংকার’ সিনেমার টিজার। যা ইতিমধ্যে শাকিব ভক্তদের কাছে যথেষ্ট সাড়া ফেলেছে।
সাম্প্রতিককালে বেশ কয়েকটি সিনেমায় চিরচেনা শাকিবকে নতুন লুকে দেখা গেলেও ‘অহংকার’ সিনেমার টিজারে পাওয়া গেলো সেই চিরচেনা শাকিব খানকেই। শুধু তাই নয় টিজারেও নির্মাণের মুন্সিয়ানা চোখে পড়েনি।
১ মিনিট ৪১ সেকেন্ডের টিজারের কয়েকটি সংলাপ এরইমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে হাস্যরসের খোরাক হয়েছে।
এরপরেই ‘ভেঙে দেব মাইয়ারে তোর অহংকার’ গানটির এক ঝলক শেষ হতেই বুবলিকে উদ্দেশ্য করে শাকিব বলেন, “ম্যাডাম আপনার মনটা শক্ত হলেও, শরীরটা কিন্তু খুব নরম।”
