সুবর্ণার ‘এক মুঠো রোদ্দুর’
ইমপ্রেস অডিও ভিশন থেকে প্রকাশিত হয়েছে কণ্ঠশিল্পী সুবর্ণা রহমানের দ্বিতীয় একক অ্যালবাম ‘এক মুঠো রোদ্দুর’।
ছয়টি গান দিয়ে সাজানো অ্যালবামটিতে সবগুলো গান লিখেছেন আজিজুর রহমান আজিজ। যৌথভাবে গানগুলোর সুর করেছেন হৃদয় হাকিম ও সায়েম রহমান। সংগীতায়োজন করেছেন হৃদয় হাকিম।
অ্যালবাম প্রসঙ্গে শিল্পী সুবর্ণা বলেন, “অ্যালবামটি গত ভালোবাসা দিবসে প্রকাশ হওয়ার কথা ছিলো। নানা সমস্যার কারণে হয়ে উঠেনি। এবার ফাইনালি প্রকাশ করতে পারলাম। অ্যালবামে মোট ছয়টি গান রয়েছে। যার তিনটি আমার অসম্ভব প্রিয়। সবগুলো গানই শ্রোতাদের ভালো লাগার মতো। আশা করি শ্রোতাদের কাছ থেকে ভালো সাড়া পাবো।”
অ্যালবামের গানগুলো ভিডিও করার ব্যাপারে পরিকল্পনা চলছে বলে জানান সুবর্ণা।
