২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ অনুপম খের

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর জীবনী অবলম্বনে নির্মিতব্য ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’-এর কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করছেন অনুপম খের। বুধবার সিনেমাটির প্রথম পোস্টার নিজের টুইটারে প্রকাশ করেন তিনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2017, 09:40 PM

Updated : 19 Aug 2022, 04:49 PM

প্রধানমন্ত্রী থাকাকালীন মনমোহন সিং-এর মিডিয়া উপদেষ্টা সঞ্জয় বরু’র রচিত একই নামের জীবনী অবলম্বনে সিনেমাটি তৈরি করছেন বিজয় রত্নাকর গুত্তে। এর চিত্রনাট্য লিখেছেন হংসল মেহতা।

 

সঞ্জয় বরু’র বইটি প্রকাশের পরপরই আলোচনায় উঠে এসেছিল। কারণ এর কিছুদিন পরই অনুষ্ঠিত হয় ভারতের সর্বশেষ নির্বাচন, যাতে কংগ্রেসকে হারিয়ে বিপুল ভোটে জযী হয় নরেন্দ্র মোদির বিজেপি সরকার। এবার এই বইয়ের উপর নির্মিত সিনেমাটিও মুক্তি পাবে ২০১৯ সালে, যে বছর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ভারতের পরবর্তী নির্বাচন।

পোস্টারটি প্রকাশ করে অনুপম খের লিখেছেন, “অভিনেতা হিসেবে নিজেকে নতুনভাবে আবিষ্কারের জন্য বারবার চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। মনমোহন সিং-এর চরিত্রে অভিনয়ের জন্য মুখিয়ে আছি।”

পোস্টারটি প্রকাশের সঙ্গে সঙ্গে বিপুল সাড়া পড়েছে। অভিনেতা অনিল কাপুর পোস্টারটি রিটুইট করে লিখেছেন, “কেউ যদি এই চরিত্রে অভিনয় করতে পারেন, তবে সেটা আপনি, অনুপম খের। নিঃসন্দেহেই এটি দেখার মতো একটি সিনেমা হবে।”

সিনেমাটির নির্মাতারা দাবি করছেন, রিচার্ড অ্যাটেনবরোর অস্কারজয়ী সিনেমা ‘গান্ধী’র চেয়েও ভালো হবে মনমোহন সিংয়ের বায়োপিক। সিনেমাটি প্রযোজনা করচেন অশোক পণ্ডিত।