২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ শিল্পীর ‘বাংলার টাইগার’

বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে গাইলেন পাঁচ সংগীতশিল্পী।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2017, 05:49 PM

Updated : 11 Apr 2022, 11:41 PM

শুরু হয়েছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। এতে অংশ নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার দেশের ক্রিকেটের পাশে দাঁড়াতে গান নিয়ে এলেন ক্রিকেট প্রেমী পাঁচ সংগীতশিল্পী। আজ চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের প্রথম খেলার দিন ইউটিউব-এ মুক্তি পাচ্ছে ‘বাংলার টাইগার’ শিরোনামের এই গানটি।

কন্টেল এর প্রযোজনায় গানটিতে কন্ঠ দিয়েছেন শফিক তুহিন, মাহমুদ জুয়েল, জয় শাহরিয়ার, কিশোর ও জে কে। গানটির কথা ও সুর করেছেন মাহমুদ জুয়েল এবং সংগীতায়োজন করেছেন জে কে। ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।

গানটির সংগীতশিল্পী জয় শাহরিয়ার গ্লিটজকে জানান, “নিয়মিত মাঠে বাংলাদেশের খেলা দেখতে যাওয়া ক্রিকেট পাগল শিল্পীরা মিলে নিজেদের উদ্যোগে এই গান তৈরি করেছি। বাংলাদেশ ক্রিকেটের প্রতি তাদের ভালোবাসা থেকেই এই গান।”

গানটিতে বিভিন্ন মডেল এর সাথে অংশ নিয়েছেন মাঠের প্রিয় মুখ টাইগার মিলন। আজ ১লা জুন থেকে দেশের বিভিন্ন টিভি চ্যানেল এ প্রচারিত হবে ক্রিকেট নিয়ে এই গান।