২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবলার অপি করিম

ঈদ উপলক্ষ্যে নির্মিত মাছরাঙা টেলিভিশনের বিশেষ রাঙা সকাল অনুষ্ঠানের অতিথি হয়ে অপি করিম জানালেন অনেক অজানা কথা। 

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2017, 09:41 PM

Updated : 11 Oct 2022, 02:04 PM

বহুমুখী প্রতিভার অধিকারী অপি করিম। নৃত্য, অভিনয়, উপস্থাপনা, সংগীত, মডেলিং তো আছেই, সেই সাথে ব্যক্তি জীবনে তিনি একজন স্থপতি ও শিক্ষক। তবে অপি করিমের আরেকটি পরিচয়ের কথা অনেকেই জানেন না।

অপি করিম একসময় ফুটবল খেলতেন। যদিও এই ফুটবল খেলা পরিবার-পরিজনের সঙ্গেই সীমাবদ্ধ ছিল। তবে এখনো ফুটবল খেলার স্মৃতি মনে পড়লে অপি রোমাঞ্চিত হয়ে পড়েন। সম্প্রতি ঈদের জন্য মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন রাঙা সকাল-এর বিশেষ পর্বে অতিথি হয়ে এসেছেন অপি করিম।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন রুম্মান রশীদ খান ও জিয়ন। উপস্থাপক রুম্মান রশিদ খান বলেন, “এতদিন তিনি একজন উপস্থাপক হিসেবে তারকাদের আমিত্ব বের করবার চেষ্টা করেছেন কিংবা গ্লোয়িং চেয়ারে বসিয়ে তারকাদের অজানা তথ্য জেনেছেন। তবে এবার ঈদের বিশেষ রাঙা সকাল-এ অপি করিম তার না বলা অনেক কথাই ব্যক্ত করেছেন।”

রাঙা সকাল-এই বিশেষ পর্বটি প্রচারিত হবে ঈদের ২য় দিন, সকাল ৭টায়, মাছরাঙা টেলিভিশনে। রাঙা সকাল প্রযোজনা করেছেন রকিবুল আলম ও জোবায়ের ইকবাল।