বক্সঅফিসে ভালো শুরু ‘হাফ গার্লফ্রেন্ড’য়ের
চেতন ভগতের সাড়াজাগানো উপন্যাস অবলম্বনে নির্মিত ‘হাফ গার্লফ্রেন্ড’ মুক্তি পেয়েছে শুক্রবার। মোহিত সুরি পরিচারিত এ সিনেমাটি মুক্তির প্রথম দিনেই আয় করেছে ১০ কোটি ২৭ লাখ রুপি!
এ মুহুর্তে ভারতীয় বক্সঅফিসে রাজত্ব করছে এস এস রাজামৌলি’র ‘বাহুবলী-টু’। বিগ বাজেটের এ চবির পাশে টিকতে পারছে না বড় বড় বলিউড ছবিও। তারই ভীড়ে মুক্তির প্রথম দিনেই ১০ কোটি ব্যবসা করে সবাইকে চমকে দিয়েছে অর্জুন কাপুর ও শ্রদ্ধা কাপুর অভিনীত নতুন ছবি ‘হাফ গার্লফ্রেন্ড’।
আইএনএসকে দেওয়া সাক্ষাতকারে এ ছবির পরিবেশক সংস্থা এসএইচ স্টুডিও’য়ের এক কর্মকর্তা বলেন, “এ মুহূর্তে ‘বাহুবলী-টু’ ও আইপিএল’য়ের প্রভাবে হলে খুব একটা ব্যবসা করতে পারছে কোনো ছবিই। তারই মধ্যে ‘হাফ গার্লফ্রেন্ড’য়ের এ সাফল্যে আমরা খুবই আনন্দিত। ১০ কোটি ২৭ লাখ উদ্বোধনী আয় আমাদের জন্য অনেক বড় পাওয়া।”
এক বিহারী ছেলে ও দিল্লিবাসী মেয়ের ব্যতিক্রমী প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘হাফ গার্লফ্রেন্ড’ ছবিটি। মুক্তির আগে থেকেই অর্জুন কাপুর ও শ্রদ্ধা কাপুরের পর্দা রসায়ন নজর কেড়েছিলো দর্শেকের। শুক্রবার ভারতের প্রায় আড়াই হাজার হলে মুক্তি পাওয়া এ ছবিটি যে দর্শকের ভালো লেগেছে তার প্রমাণ পাওয়া গেলো প্রথম দিনের আয়েই!
১৯ মে একই দিনে হলে মুক্তি পায় ‘হিন্দি মিডিয়াম’। প্রথম দিনের ২ কোটি ৮১ লাখ আয় নিয়ে প্রতিদ্বন্দী ‘হাফ গার্লফ্রেন্ড’য়ের চেয়ে বেশ পিছিয়ে ইরফান খান ও সাবা কামারের ছবি।
