২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মা হলেন লিসা হেইডন!

গেল বছর অক্টোবরে ঘটা করে প্রেমিক ডিনো লালভানির সঙ্গে গাটঁছড়া বাঁধেন বলিউড অভিনেত্রী লিসা হেইডন। ১৭ মে এই দম্পতির ঘরে এসেছে তাদের প্রথম সন্তান জ্যাক লালভানি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2017, 07:11 PM

Updated : 11 Apr 2022, 11:37 PM

গর্ভধারণের শুরু থেকেই নানা কারণে আলোচনায় ছিলেন লিসা হেইডন। সমুদ্রস্নানের খোলামেলা পোশাকে লিসার স্ফীত গর্ভের ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এছাড়াও তার ব্যক্তিগত টুইটার ও ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত গর্ভাবস্থার ছবি নজর কেড়েছে ভক্তদের।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ১৭ মে টুইটারে ছেলের সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন লিসা। ছবিতে সাদা তোয়ালেতে মোড়ানো নবজাতক কোলে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে এ দম্পতিকে। ক্যাপশনে লিসা লিখেন, “১৭ মে, ২০১৭’তে জন্ম নিয়েছে আমাদের প্রথম সন্তান জ্যাক লালভানি”।

‘কুইন’ ছবিতে লিসার সাহসি অভিনয় নজড় কেড়েছিলো সবার। এরপর তাকে দেখা গেছে ২০১৬’য়ের আলোচিত ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’য়ে। চেন্নাইয়ে জন্ম নেওয়া লিসার অধিকাংশ সময় কেটেছে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে। পরবর্তীতে মডেলিং ও অভিনয়ে কেরিয়ার শুরু করেন তিনি।