কানে ঐশ্বরিয়ার রাজকীয় বেশ
দীপিকা পাড়ুকোণ-এরপর এবার ল’রিয়েলের পণ্যদূত হিসেবে কান চলচ্চিত্র উৎসব-এর লাল গালিচায় হাঁটলেন ভারতীয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। আকাশী নীল রঙের সান্ধ্যপোশাকে রাজকীয় বেশে দেখা গেল তাকে।
কান চলচ্চিত্র উৎসব মানেই ভারতের পক্ষ থেকে ঐশ্বরিয়া রাই বচ্চন-এর জ্বলজ্বলে উপস্থিতি। ১৬ বছর ধরে কান-এর লালগালিচায় ল’রিয়েল-এর দূত হিসেবে হাঁটছেন তিনি। প্রতিবারই কী পড়বেন অ্যাশ, কেমন দেখাবে তাকে- এনিয়ে ভারতীয় গণমাধ্যমের আগ্রহের অন্ত থাকেনা। গতবছরের উৎসবে বেগুনি রঙের লিপস্টিকে তিনি চমকে দিয়েছিলেন সবাইকে। এবারের মিশেল সিঙ্কোর নকশায় ফুলেল কাজ করা আকাশী নীল রঙের যে সান্ধ্যপোশাকটি তিনি পড়েছেন, তা দেখে ঈর্ষান্বিত হবেন যেকোনো রাজকণ্যাই।
ছবি: রয়টার্স
