ঈশ্বর চাইলে রাজনীতিতে আসবো : রজনীকান্ত
এতদিন ধরে রাজনীতিতে আসার ব্যাপারে অনীহা প্রকাশ করে আসলেও এবার ভারতীয় মহাতারকা রজনীকান্ত বললেন, ‘ঈশ্বর চাইলে’ তিনি রাজনীতিতে নামবেন।
এ ব্যাপারে সোমবার গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ঈশ্বরই নির্ধারন করেন আমরা জীবনে কী করবো। এই মুহূর্তে তিনি চান আমি অভিনয় করি এবং আমি এক্ষত্রে আমার দায়িত্ব পালন করছি। ঈশ্বর যদি চান তাহলে আগামীকালই আমি রাজনীতিতে যোগ দেব।”
তিনি আরও বলেন, “আমি যদি রাজনীতিতে আসি, তাহলে আমি ন্যায়ের পক্ষে কাজ করবো। যারা এই যায়গা থেকে টাকা কামানোর ধান্ধায় থাকে, তাদের সঙ্গে চলাফেরা করবো না।”
৬৬ বছর বয়সী এই অভিনেতা আরও বলেন, দুই দশক আগে তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার বিরুদ্ধে প্রচার করে তিনি ভুল করেছিলেন। রজনীকান্ত’র বিরোধিতার কারণেই ১৯৯৬ সালের নির্বাচনে জয়ললিতা হেরে যান।
তিনি বলেন, “২১ বছর আগে এক রাজণৈতিক জোটকে সমর্থন দিয়ে আমি ভুল করেছিলাম। এটা ছিল একটি রাজনৈতিক দুর্ঘটনা। তখন থেকেই রাজনীতিবিদেরা বিভিন্নভাবে আমরা নামের অপব্যবহার করেছে। তবে আমি পরিস্কার করে বলছি, আমি কোনো দলে যোগ দিচ্ছি না।”
শিগগিরই কাজ শুরু হবে নির্মাতা পা রঞ্জিত-এর পরিচালনায় তার পরবর্তী সিনেমা ‘থালাইভার ১৬১’-এর কাজ। সিনেমাটি কুখ্যাত সন্ত্রাসী হাজী মাস্তান-এর জীবনীর্ভির বলে গুজব ছড়িয়ে পড়েছিল কিছুদিন আগেই। এর পরিপ্রেক্ষিতেরজনীকান্ত ও নির্মাতাদের উকিল নোটিশ্র পাঠান হাজী মাস্তান-এর পালক পুত্র। তবে নির্মাতা রঞ্জিত জানিয়েছেন, কোনো নির্দিষ্ট সন্ত্রাসী নয়, সিনেমাটিতে দেখানো হবে ২০-এর দশকে ভারতে ত্রাসের সৃষ্টি করা এক কাল্পনিক মাফিয়া ডনের জীবন।
