২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মৃণাল সেনের সেরা তিন

ভারতবর্ষের শিল্পীত চলচ্চিত্র নির্মাণের অন্যতম পথিকৃত মৃণাল সেন। সত্যজিৎ রায় ও ঋত্বিক ঘটক-এর সমসাময়িক এ বাঙালি নির্মাতার কাজ ভারত ছাড়িয়ে সমাদৃত হয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলেও। ‘নীল আকাশের নীচে’, ‘ভুবন সোম’, ‘কলকাতা ৭১’, ‘প্রাত্যহিক’, ‘চালচিত্র’ সহ অসংখ্য শক্তিশালী সিনেমার জন্মদাতা মৃণাল সেন-এর ৯৪ তম জন্মদিনে তার পছন্দের তিনটি ছবি নিয়ে এ বিশেষ আয়োজন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2017, 10:54 PM

Updated : 11 Apr 2022, 11:34 PM

হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক বিশেষ সাক্ষাতকারে মৃণাল সেন জানান, তার অসংখ্য ছবির ভীড়ে সবচেয়ে উল্লেখযোগ্য তিনটি ছবি হলো- ‘নীল আকাশের নীচে’ (১৯৫৬), ‘ভূবন সোম (১৯৬৯), ‘কলকাতা ৭১’ (১৯৭১)। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা ছবি হিসেবে পুরস্কৃত হয়েছে ‘ভূবন সোম’ ও ‘কলকাতা ৭১’ সিনেমা দুটি।

১. নীল আকাশের নীচে (১৯৫৬)

ভারতবর্ষে ব্রিটিশ উপনিবেশের শেষ সময়ের পটভূমিতে নির্মিত এ ছবিকে পরিচালনার দৃষ্টিকোণ থেকে খুব একটা উপরে রাখেননি মৃণাল সেন। কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া ‘নীল আকাশের নীচে এই পৃথিবী’ গানটির জন্য এবং চীনা সৈনিক ওয়াং লু’র অসাধারণ অভিনয়ের জন্য এ ছবিটিকে পছন্দের তালিকায় রাখছেন তিনি।

২. ভুবন সোম (১৯৬৯)

গ্রামবাংলার সামন্ত যুগের শেষ সময়ের চিত্র ফুটিয়ে তুলেতে এ ছবিতে মৃণাল সেন-এর মুন্সিয়ানার প্রশংসা করে থাকেন চলচ্চিত্রপ্রেমীরা। এ ছবির মূল চরিত্রে উৎপল দত্ত’র অসাধারণ অভিনয়ের জন্য এটিকে অন্যতম প্রিয় ছবি বলে উল্লেখ করেন তিনি। উৎপল দত্ত’র হয়ে এ ছবিতে কণ্ঠ দেন বলিউড তারকা অমিতাভ বচ্চন।

৩. কলকাতা ৭১ (১৯৭১)

বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নির্মিত এ ছবিতে মূলত তিনটি আলাদা গল্প বলা হয়েছে। তিনটি খণ্ড গল্পের সমন্বয়ে নির্মিত এ ছবিতে সে সময়ের কলকাতার অস্থির রাজনৈতিক পরিবেশ ও শরণার্থী সমস্যার কথা অত্যন্ত মর্মান্তিভাবেই দৃশ্যায়িত করেছেন তিনি। এ ছবির শেষ দিকে সন্তানহারা মা ‘গীতা’ চরিত্রটির মর্মভেদী আর্তনাদ শত শত শরণার্থীর দুঃখরে কথাই যেন আমাদের স্মরণ করিয়ে দেয়। মৃণাল সেন-এর দৃষ্টিতে গীতা  তার সৃষ্ট অন্যতম সফল একটি চরিত্র। এ চরিত্রটির জন্যই এ ছবিটিকে তার তৃতীয় সেরা কাজ হিসেবে উল্লেখ করেছেন তিনি।