‘দেবদাস’ নিয়ে ফের কানে যাবেন ঐশ্বরিয়া
সঞ্জয় লীলা বনশালীর আলোচিত সিনেমা ‘দেবদাস’য়ের জন্য ২০০২ সালে প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পান ঐশ্বরিয়া রাই বচ্চন। এরপর আন্তর্জাতিক প্রসাধনী ব্র্যান্ড লরিয়েল’য়ের পণ্যদূত হিসেবে একাধিকবার কান উৎসবরে লাল গালিচায় হেঁটেছেন এ সাবেক বিশ্বসুন্দরী। দীর্ঘ ১৫ বছর পর আবারও ‘দেবদাস’ ছবি নিয়ে এ আসরে যাচ্ছেন তিনি।
১৭ মে, কান চলচ্চিত্রের ৭০ তম আসরে যোগ দিচ্ছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। লরিয়েল’য়ের পণ্যদূত হওয়ার পাশাপাশি এ অভিনেত্রীর জনপ্রিয় ছবি ‘দেবদাস’য়ের প্রদর্শনীতেও দেখা যাবে তাকে। এবারের আসরে এশ্বরিয়ার সঙ্গে আরও যোগ দিচ্ছেন সংগীত পরিচালক এ. আর. রাহমান। তামিল, তেলুগু ও হিন্দি- তিন ভাষায় নির্মিত ‘সঙ্ঘমিত্রা’ ছবির জন্য সম্মানজনক এ আসরে আমন্ত্রিত হয়েছেন তিনি।
শরৎচন্দ্র চট্টোপাধ্যোয়ের ‘দেবদাস’ উপন্যাস অবলম্বনে নির্মিত এ ছবিতে ‘পারু’ চরিত্রে অভিনয় করেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এতে মূল চরিত্র দেবদাসের ভূমিকায় অভিনয় করেছিলো শাহরুখ খান এবং চন্দ্রমুখী চরিত্রে মাধুরী দিক্ষীত।
